শনিবার, ১১ এপ্রিল ২০২৬

ফেনী দুর্গত এলাকায় মনজুর আলমের চিকিৎসা সেবা ও ত্রাণ কার্যক্রম অব্যাহত

- Advertisement -

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ্ব হোছনে আরা মনজুর আলমের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলমের মানবিক কার্যক্রম চলমান।

- Advertisement -shukee

ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার পশ্চিম মধুগ্রাম ঠাকুরদিঘী পাড় এলাকায় ৩০ আগস্ট সকাল থেকে সারাদিন বিশেষজ্ঞ ডাক্তারদের দুইটি টিম বিনামূল্যে দুর্গতদের চিকিৎসা সেবা, বিনামূল্যে ঔষধ ও বিনামুল্যে বিশুদ্ধ পানির ট্যাবলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। এছাড়াও দুর্গতদের মাঝে শুকনো খাবার ও তৈরি খাবার এবং পানি বিতরণ করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসক টিমের নেতৃত্ব দেন ডা. আব্দুল মাবুদ ও ডা. শাহাদাত হোসেন। তাদের সাথে ছিলেন কয়েকজন ডাক্তার, নার্স ও বয়। মোহাম্মদ মনজুর আলম তাঁর মানবিক সেবা কার্যক্রমে সহযোগিতা কামনা করে বলেন, দুর্গতদের সেবায় তাদের দুটি ফাউন্ডেশন ও ট্রাস্ট সদা সর্বদায় নিয়োজিত আছে। তিনি বলেন, যেখানে মানবিক বিপর্যয় দেখা দেয় সেখানেই আমাদের মানবিক সেবা কার্যক্রম চলমান থাকে।

সর্বশেষ

এই বিভাগের আরও