বুধবার, ৫ আগস্ট ২০২৬

[the_ad id='15178']

এশিয়ান ডিস্ট্রিবিউশন থেকে ওমোডা জাইকো গাড়ির সার্ভিসিংয়ে বিশেষ সুবিধা পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকরা

নিজস্ব প্রতিবেদক

প্রাইম ব্যাংক পিএলসি.-এর গ্রাহকরা এখন এশিয়ান ডিস্ট্রিবিউশন লিমিটেড থেকে ওমোডা জাইকু (Omoda Jaecoo) ব্র্যান্ডের গাড়ির সার্ভিসিংয়ে বিশেষ সুবিধা ও আকর্ষণীয় অফার উপভোগ করতে পারবেন। এ লক্ষ্যে সম্প্রতি ঢাকায় ব্যাংকের কর্পোরেট অফিসে প্রাইম ব্যাংক পিএলসি. এবং বাংলাদেশে ওমোডা জাইকু ব্র্যান্ডের গাড়ির অনুমোদিত পরিবেশক এশিয়ান ডিস্ট্রিবিউশন লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

- Advertisement -

চুক্তিতে প্রাইম ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন ব্যাংকের হেড অব কনজ্যুমার অ্যাসেটস অ্যান্ড কার্ডস জোয়ার্দার তানভীর ফয়সাল এবং এশিয়ান ডিস্ট্রিবিউশন লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডিরেক্টর সাদিকুল মোস্তাক।

- Advertisement -shukee

এই অংশীদারিত্বের আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহকরা এশিয়ান ডিস্ট্রিবিউশন লিমিটেডের মাধ্যমে ওমোডা জাইকো গাড়ির সার্ভিসিংয়ে এক্সক্লুসিভ সুবিধা ও বিশেষ অফার উপভোগ করবেন। এর মাধ্যমে গ্রাহকদের জন্য আরও উন্নত সেবা নিশ্চিত হওয়ার পাশাপাশি কৌশলগত সহযোগিতার মাধ্যমে অতিরিক্ত মূল্য সংযোজন হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসি.-এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, সিকিউরড কনজ্যুমার ফাইন্যান্সিং অ্যান্ড এমবেডেড পেমেন্টস তাকিয়ান চৌধুরী; এশিয়ান ডিস্ট্রিবিউশন লিমিটেডের সিনিয়র ম্যানেজার ও হেড অব করপোরেট সেলস মাহবুব আলম এবং ডেপুটি ম্যানেজার (মার্কেটিং) মো. জাফরুল খান। এছাড়াও প্রাইম ব্যাংক ও এশিয়ান ডিস্ট্রিবিউশন  লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সর্বশেষ

‘কাজল চোখের মেয়ে’

এই বিভাগের আরও