বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

[the_ad id='15178']

সমুদ্রে নৌকা নিয়ে ভাসতে থাকা ১৮ জেলে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ফিশিং বোটসহ ১৮ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।

- Advertisement -

বুধবার (৫ আগস্ট) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

- Advertisement -shukee

তিনি বলেন, মঙ্গলবার (৪ আগস্ট) ভোর ৬ টায় ‘এফবি নিশান-২’ নামের একটি ফিশিং বোট নিয়ে ১৮ জন জেলে মাছ আহরণ শেষে ফেরার পথে সাঙ্গু গ্যাস ফিল্ড থেকে প্রায় ১০ নটিক্যাল মাইল গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকে। দুপুর ১টার দিকে বোটের একজন জেলে মালিককে ফোন করে বিষয়টি জানালে তিনি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ সহায়তা চান।

খবর পেয়ে সমুদ্রে টহলে থাকা কোস্ট গার্ড জাহাজ শ্যামল বাংলা ওই এলাকায় গিয়ে বিকল হওয়া বোটসহ ১৮ জন জেলেকে উদ্ধার করে।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জেলেদের প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় খাবার প্রদান এবং বোটসহ মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও