বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

[the_ad id='15178']

হামের উপসর্গ নিয়ে একদিনেই ৬ শিশুর প্রাণহানি

ঢাকা প্রতিনিধি

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যুর হয়েছে। গত ১৫ মার্চ থেকে ৬ আগস্ট পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৭৬৪ জন শিশুর মৃত্যু হয়েছে।

- Advertisement -

বৃহস্পতিবার (৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

- Advertisement -shukee

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে ৭৩৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে ৬ আগস্ট পর্যন্ত সন্দেহভাজন হামরোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৩ হাজার ৬৩৮ জন।

একই সময়ে পরীক্ষায় আরো ৮৫ জনের হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে ৬ আগস্ট পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৬ হাজার ৭৪০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলমান প্রাদুর্ভাবের মধ্যে ১৫ মার্চ থেকে ৬ আগস্ট পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১ লাখ ১৫ হাজার ৮৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ১১ হাজার ৫৮৭ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ফলে ১৫ মার্চ থেকে ৬ আগস্ট পর্যন্ত সন্দেহজনক হামে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৬৪ জন।News

তবে স্বস্তির বিষয় হলো, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এ পর্যন্ত ১৫ মার্চ থেকে ৬ আগস্টের মধ্যে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে মোট ৯৬ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।

 

 

সর্বশেষ

এই বিভাগের আরও