বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

[the_ad id='15178']

সূচনা হলো ৩ মাসব্যাপী সেবা কার্যক্রম

সীতাকুণ্ডে এমএফএসএস এর উদ্যোগে ফ্রি ক্যান্সার মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

ক্যান্সার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং সুবিধাবঞ্চিত রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে মোহসীন- ফাতেমা সিদ্দিকী সমাজ কল্যাণ সংস্হা ( এমএফএসএস) আয়োজন করে ফ্রি ক্যান্সার মেডিকেল ক্যাম্প।
আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) চট্টগ্রামের সীতাকুণ্ড মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবনে সফলভাবে অনুষ্ঠিত হলো এক বিশেষ মেডিকেল ক্যাম্প ও সচেতনতামূলক সেশন। এমএফএসএস উদ্যোগে এবং গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার ‘সুখী’র সহযোগিতায় এ অনুষ্ঠানে  রোগীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও বিপুল সমাগম পরিলক্ষিত হয়।

- Advertisement -

এই কর্মসূচির মাধ্যমেই সীতাকুণ্ড এলাকার সুবিধাবঞ্চিত ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য ৩ মাসব্যাপী সম্পূর্ণ বিনামূল্যে ধারাবাহিক চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদানের এক বিশেষ দীর্ঘমেয়াদী কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা ঘটে।

- Advertisement -shukee

সকাল ১০:০০ টা থেকে দুপুর ২:০০ টা পর্যন্ত পরিচালিত এই ক্যাম্পে আগত সেবাগ্রহীতাদের চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়। বিশেষ করে নারী ও বয়স্ক রোগীদের সুবিধার্থে নারী ও পুরুষদের জন্য পৃথক বুথ এবং অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ প্রদান করা হয়। চিকিৎসা সেবা শেষে ক্যান্সার প্রতিরোধ ও প্রাথমিক লক্ষণ চিহ্নিতকরণ বিষয়ে একটি বিশেষ সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়।
এতে চিকিৎসা ও পরামর্শ দেন ডাক্তার হোসাইন মো. আল আমিন ওডাক্তার নুর- এ- জান্নাত।

মানবিক আয়োজনে উপস্থিত থেকে রোগীদের উৎসাহিত করেন এবং কর্মসূচির সার্বিক সফলতা কামনা করেন বিশিষ্ট ব্যক্তিবর্গদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফখরুল ইসলাম।

সংগঠনের সভাপতি কাউসার আহমেদ সরোয়ারের সভাপতিত্বে ও সেক্রেটারী মো. তাইসির উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন  উপজেলা সমাজ সেবা কর্মকর্তা লুৎফর নেছা বেগম, উপজেলা সমাজ কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড মানবাধিকার সোসাইটির সভাপতি মো. ফারুক। জনকল্যাণ মানবাধিকার কর্মী মো. তাহের এবং সংগঠনের উপদেষ্টা মহিন উদ্দিন,মো. কাউছারসহ সংগঠনের একঝাঁক কর্মী।

আয়োজকদের পক্ষ থেকে মহসিন-ফাতেমা সিদ্দিকী সমাজ কল্যাণ সংস্থার প্রতিনিধিরা জানান, প্রাথমিক পর্যায়ে ক্যান্সার শনাক্তকরণ এবং সঠিক দিকনির্দেশনা প্রদানই এই উদ্যোগের প্রধান লক্ষ্য। সমাজকল্যাণমূলক এই ধারাবাহিক সেবা কার্যক্রমের মাধ্যমে সীতাকুণ্ডের সুবিধাবঞ্চিত রোগীদের স্বাস্থ্য সুরক্ষায় সংস্থাটি ভবিষ্যতেও পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে।

প্রধান অতিথির বক্তব্য রাখছেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফখরুল ইসলাম।

 

সর্বশেষ

এই বিভাগের আরও