“ক্যান্সার সম্পর্কে সচেতনতা জীবন বাঁচাতে পারে, আর সঠিক সময়ে চিকিৎসা দিতে পারে নতুন আশার আলো”- এ স্লোগানকে সামনে রেখে মহসিন- ফাতেমা সিদ্দিকী সমাজকল্যাণ সংস্থার (এমএফএসএস) উদ্যোগে এবং সুখী’র সহযোগিতায় ৬ আগস্ট ২০২৬ সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত সীতাকুণ্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে সুবিধাবঞ্চিত ক্যান্সারাক্রান্ত রোগীদের জন্যে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও ক্যান্সার সচেতনতামূলক সেশন।
টানা তিনমাস রোগীদের এ চিকিৎসাসেবা দেয়া হবে। নারী ও পুরুষের জন্যে থাকবেন অভিজ্ঞ চিকিৎসক, যাতে সবাই স্বাচ্ছন্দ্যে প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ গ্রহণ করতে পারেন।
- Advertisement -


