রোটারী ক্লাব অফ রিভারাইন হালদার পক্ষ থেকে হাটহাজারীর ঐতিহ্যবাহী উত্তর ছাদেক নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ শনিবার অনুষ্ঠিত হলো শিক্ষা সামগ্রী ও চেয়ার বিতরণ অনুষ্ঠান।
ক্লাব প্রেসিডেন্ট মোহাম্মদ হোসেন এর সভাপতিত্বে এবং স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুর রহিম এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয় এক সংক্ষিপ্ত আলোচনাসভা।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির সাবেক সভাপতি বিশিষ্ট সমাজ সেবক মো. আনোয়ারুল আজিম চৌধুরী বাবুল, ক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি রোটারিয়ান ওমর আলী ফয়সাল, রিপসার ডেপুটি কো-অর্ডিনেটর মেম্বারশীপ ও ক্লাব ট্রেইনার পিপি রোটারিয়ান মোহাম্মদ খোরশেদুল আলম, রিপসার ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর (সার্ভিস প্রজেক্ট) সিপি রোটারিয়ান মো. নজরুল ইসলাম (নান্টু), পিপি রোটারিয়ান মো. শাকের উল্লাহ চৌধুরী, রিপসার কো-কো-অর্ডিনেটর আইপিপি মোহাম্মদ তৌহিদুল ইসলাম প্রমুখ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন স্কুল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও ছাত্রছাত্রী। পরবর্তীতে ক্লাবের পক্ষ থেকে মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা-খেলাধুলা সামগ্রী বিতরণ ও স্কুলের শিক্ষকদের জন্য চেয়ার প্রদান করা হয়।

