Saturday, 19 September 2026

[the_ad id='15178']

মাদক নয়,খেলাধূলায় কাটুক আমাদের অবসর: ইউএনও ফখরুল

নিজস্ব প্রতিবেদক

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফখরুল ইসলাম বলেছেন,চারিদিকে মাদকের ছোবলে সমাজ যখন ক্ষতবিক্ষত, রাষ্ট্র মাদককে মহামারী হিসেবে চিহিৃত করে তা চিরতরে বন্ধ করতে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয়ভাবে জিরো ট্রলারেন্স নীতি ঘোষণা দিয়েছেন।
মাদক ক্রেতা-বিক্রেতাকে চিহিৃত করে আইনের আওতায় এনে সাজার পাশাপাশি তরুণ সমাজকে খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে অবসর সময় কাটানো এখন নিয়মের মধ্যে আনা সকলের দায়িত্ব। মা-বাবারা তাদের সন্তানদেরকে কড়া নজরে রাখা,খেলাধুলায় সময় দেয়া অবশ্যক। খেলাধুলা শারীরিক সুস্থতার পাশাপাশি মাদকের ছোবল থেকে রক্ষা পাওয়ার একটি সুযোগ।

- Advertisement -
প্রধান অতিথির বক্তব্য রাখছেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকালে সীতাকুণ্ড মডেল হাই স্কুল মাঠে মাদককে না বলুন,খেলাধুলায় মনোযোগী হোন, “উপজেলা প্রশাসন বনাম সীতাকুণ্ড পৌরসভা” প্রীতি ফুটবল খেলায়
সমাপ্তি কালে তিনি  প্রধান অতিথির বক্তব্য উল্লিখিত কথাগুলো বলেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মোরছালিন।
উপস্হিত ছিলেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ সভাপতি মো. খায়রুল ইসলাম,সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শেখ সালাউদ্দিন, উপজেলার মো. জাফর আহমদ,আরেফিন, সীতাকুণ্ড ক্রীড়া সংস্হার সদস্য সচিব সোহেল উদ্দিন, সদস্য মো. শাখাওয়াত হোসেন, পৌর ছাত্রদলের নেতা মো. বাবলু,মো. ইসমাইল,মো. শাকিলসহ ক্রীড়ামোদিগণ।
শত শত দর্শক মাঠে উপস্হিত হয়ে খেলাকে আনন্দময় করে তোলেন। তিনি সমাপ্তিকালে দেশের আরেকটি নতুন ব্যাধি ডেঙ্গুকে নির্মূল করতে গুলিয়াখালী বীচে পরিস্কার পরিচ্ছন্ন, ও গণসচেতনতা অভিযান করা হবে। এতে সরকারি কর্মকর্তাদের পাশাপাশি রাজনৈতিক,সামাজিক সংগঠনগুলো অংশগ্রহণ করবেন।

সর্বশেষ

এই বিভাগের আরও