সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফখরুল ইসলাম বলেছেন,পেছনে লোকে কিছু বলেছে, এসবে কান না দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে মনযোগ দিয়ে নিয়মিত পড়ালেখা করতে হবে,পরীক্ষায় ভাল রেজাল্ট করে নিজেকে গড়ার সহায়কের পাশাপাশি নিজ বিদ্যালয়ের সুনাম বয়ে আনতে পারে।
জীবনে অনেক বাধা বিপত্তি ,অভাব অনটন,নানান সমস্যা আসতেই পাবে,তবে তোমাদের লক্ষ্য থাকতে হবে নিজেকে সুশিক্ষিত করে গড়ে তোলার মনোবৃত্তি ,তুমি একসময় সফল হয়ে যাবে।

সীতাকুণ্ডের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জাফরনগর অপর্ণাচরণ উচ্চবিদ্যালয়ে বুধবার (১৬সেপ্টেম্বর) মতবিনিময় ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম।
শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়য়ের প্রধানশিক্ষক শ্যামল কান্তি রায়।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি নাসির উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কামাল কদর, সীতাকুণ্ড পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিনা তামান্না, সাবেক পৌরসভার (১ নম্বর) ওয়ার্ড কমিশনার সেলিম উদ্দিন, সৈয়দপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাজী এনামুল বারী, সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আইনুল কামাল, হাজী আবু তাহের, জিতেন্দ্র নারায়ণ দাস নাটু, নুরুদ্দিন, বিএনপি নেতা কামাল উদ্দিন চৌধুরী, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী, বিদ্যালয় পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য সাংবাদিক এম জামশেদ আলম, অভিভাবক প্রতিনিধি মোবারক হোসেন জামশেদ ও ইফতেখার উদ্দিন ভূঁইয়াসহ বেশ কয়েকজন অভিভাবক।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ বিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম বলেন, ছাত্রছাত্রীরা মোবাইল ব্যবহার পরিহার করতে হবে,এটা বন্ধ করতে একমাত্র অভিভাবকরাই পারবে,রাত জেগে মোবাইল ব্যবহারে ছেলে- মেয়েরা ভালোর চেয়ে খারাপই হওয়ার সহায়তা করে, ইন্টারনেট চালু হলেই নষ্ট হওয়ার উপাদান চলে আসে। তখন ছেলে মেয়েরা লেখাপড়ার মনযোগ হারিয়ে ফেলে, চলে যায় অন্য জগতে।
ওসি আরো বলেন, সন্তান ঘুমাতে যাওয়ার পরও মা বাবারা রুমে গিয়ে নজর রাখতে হবে,ঘুমায় না মোবাইল চালায়। ছাত্র ছাত্রীরা, নিজেকে গড়ে তুলতে চাও,তাহলে লেখা পড়ায় মনযোগ দাও। একদিন আমাদের মত প্রথম শ্রেণীর অফিসার হবে। তখন তোমাদের বাবা মায়ের কষ্ট সফল হবে।


