সীতাকুণ্ড জনকল্যাণ ফোরাম (এসজেএফ) এর কার্যনির্বাহী পরিষদের বিশেষ এক সভা শনিবার ( ১২ সেপ্টেম্বর) বিকেলে এ কে খান গেটের জাফরান রেস্তোরাঁয় সংগঠনের সভাপতি আজিজ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এসজেএফ এর সাধারণ সম্পাদক রোটারিয়ান সাংবাদিক মোহাম্মদ ইউসুফের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন এসজেএফ এর প্রতিষ্ঠাতা সদস্য মশিউর রহমান খান, সহ-সভাপতি মোহাম্মদ শামসুল আরেফিন,সহ-সম্পাদক আলাউদ্দিন চৌধুরী,সহ-সম্পাদক জাহেদুল ইসলাম চৌধুরী বিটু,অর্থসচিব রোটারিয়ান মোহাম্মদ বোরহান উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক সঞ্জয় রায়,সহ-সাংস্কৃতিক সম্পাদক তাপস কর, সহ-বন ও পরিবেশবিষয়ক সম্পাদক নবিউল আলম,তথ্য ও সম্প্রচার সম্পাদক সাংবাদিক হাকিম মোল্লা, সদস্য মোহাম্মদ আরজু।

সভায় সংগঠনের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও বিবিধ বিষয়ে আলোচনা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ ২৪ অক্টোবর ২০২৬ নির্ধারণ করা হয়। এছাড়া সম্প্রতি সীতাকুণ্ড পৌরসভা সদরে আগুনে ক্ষতিগ্রস্ত ৫টি পরিবারকে আর্থিক সহায়তা দানের সিদ্ধান্ত নেয়া হয়।

