Sunday, 13 September 2026

[the_ad id='15178']

ছেলের ছুরিকাঘাতে কক্সবাজারে প্রাণ হারালেন বাবা

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের টেকনাফে পুত্রের ছুরিকাঘাতে গুরুতর আহত পিতার মৃত্যু হয়েছে।

- Advertisement -

রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৮টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

- Advertisement -shukee

এর আগে শনিবার (১২ সেপ্টেম্বর) টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হামজারছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক তুচ্ছ বিষয়ে ছেলে হারুনের ছুরিকাঘাতে গুরুতর আহত হন আবুল কাসেম প্রকাশ লেডু মিস্ত্রি (৪৬)। পরে তাকে হ্নীলায় প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ময়নাতদন্ত ও আইনগত ব্যবস্থাগ্রহণ শেষে মরদেহ বাড়িতে নেয়ার প্রক্রিয়া চলছে।

সর্বশেষ

এই বিভাগের আরও