Thursday, 17 September 2026

[the_ad id='15178']

মুনছুরাবাদে ডেঙ্গু প্রতিরোধে অভিযান, ৪ জনকে ৩৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

- Advertisement -

আজ বুধবার (১৬সেপ্টেম্বর)  পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

- Advertisement -shukee

অভিযানে ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় রাস্তা ও ছাদের উপর বিভিন্ন প্রতিষ্ঠানের স্তূপকৃত টায়ারে এডিস মশার লার্ভা সৃষ্টির উৎসস্হল জমাটবদ্ধ পানি পাওয়া এবং একই সাথে রাস্তা ও ফুটপাত দখল করে দোকানের মালামাল রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অপরাধে চার জনের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সাথে ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিধনে সর্বসাধারণকে সচেতন করার লক্ষ্যে চসিকের পক্ষ থেকে এলাকাবাসীর মাঝে প্রচারণা চালানো হয়। জনস্বার্থে পরিবেশ সুরক্ষা ও ডেঙ্গু নিরসনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

সর্বশেষ

এই বিভাগের আরও