Saturday, 19 September 2026

[the_ad id='15178']

হাম ও উপসর্গে আরও ৫জনের প্রাণহানি, আক্রান্ত ১০২০

নিজস্ব প্রতিবেদক

দেশে ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২০ জন।

- Advertisement -

আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

- Advertisement -shukee

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৯৫২ শিশুর। আর নিশ্চিত হামে আক্রান্ত হয়ে আরও ১০১ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও এর উপসর্গ নিয়ে এই সময়ে মোট ১ হাজার ৫৩ শিশু মারা গেছে।

এ ছাড়া ২৪ ঘণ্টায় ৭৯ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৯৪১। এই সময়ে ৮৩৮ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৭৬২ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৭৮ হাজার ৬৬৬, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২০ হাজার ৪৭৪। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৫৭ হাজার ৫৫৬ রোগী, যাদের মধ্যে ১ লাখ ৫১ হাজার ৩৯৫ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

সর্বশেষ

এই বিভাগের আরও