Monday, 10 August 2026

সাউদার্ন ইউনিভার্সিটিতে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নানা আয়োজন

নিজস্ব প্রতিবেদক

৫ আগস্ট, জুলাই গণঅভ্যুত্থান দিবস—২০২৬ উপলক্ষে সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর উদ্যোগে আয়োজন করা হয় খতমে কুরআন, মিলাদ মাহফিল, এতিমদের মাঝে খাবার বিতরণ ও  দোয়া মাহফিল।

- Advertisement -

আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামানের সভাপতিত্বে আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উদ্যোক্তা প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহান, রেজিস্ট্রার, শিক্ষকবৃন্দ সহ কর্মকর্তারা।

- Advertisement -shukee

অনুষ্ঠানের শুরুতেই জুলাই—আগস্ট ২০২৪ এর ছাত্র জনতার আন্দোলনের সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। পরে শহীদদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ, আহতদের পরিপূর্ণ সুস্থতা  এবং সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক মাওলানা সরওয়ার আলম।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে স্থানীয় মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে দুপুরের খাবার বিতরণ, খতমে কুরআন, মিলাদ মাহফিল ও জুলাই শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাতে বিশ্ববিদ্যালয়ের  রেজিস্ট্রার, কর্মকর্তা ও এতিম শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

সর্বশেষ

এই বিভাগের আরও