রবিবার, ৮ মার্চ ২০২৬

ইপসার আনিছুল হকের জানাজা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

স্থায়িত্বশীল উন্নয়ন সংগঠন ইয়ং পাওয়ার ইন স্যোশাল অ্যাকশন (ইপসা) এর প্রতিষ্ঠাতা সদস্য ও  সিনিয়র প্রোগ্রাম অফিসার  মো. আনিছুল হক (৫৭)  আজ (২৪ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম শহরের আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে মৃত্যুবরণ করেন ( ইন্নালিল্লাহি – রাজেউন)। রাত সাড়ে ১০ টায় সীতাকুণ্ড পৌরসভা সদরের হাসান গোমস্তা জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে  আমিরাবাদ গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়। ইপসার কর্মকর্তা-কর্মচারিসহ সর্বস্তরের বিপুলসংখ্যক মানুষ  তাঁর জানাজায় শরিক হয়।

- Advertisement -

জানা গেছে, হার্টস্ট্রোকের কারণে আনিছুল হককে কয়েকদিন আগে হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিসকদের সকল প্রচেষ্টা ব্যর্থ করে  আজ বিকেলেই তাঁর জীবনপ্রদীপ নিভে যায়। তাঁর এ অকাল প্রয়াণে পরিবার হারালো উপার্জনক্ষম একমাত্র অভিভাবককে আর ইপসা হারালো অত্যন্ত নিষ্ঠাবান, ত্যাগী, অক্লান্ত পরিশ্রমী ও নিবেদিতপ্রাণ এক কর্মকর্তাকে। মৃত্যুকালে তিনি  স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান। তাঁর মৃত্যুতে ইপসা-পরিবারে নেমে শোকের  কালোছায়া। চোখের জলে ইপসা-পরিবারের সদস্যরা  তাদের সহকর্মীকে চিরবিদ্যায় জানান।

- Advertisement -shukee

ইপসা কর্মকর্তা আনিছুল হকের মৃত্যুতে সংগঠনের প্রধান নির্বাহী মো. আরিফুর রহমান ও সকল কর্মকর্তা-কর্মচারি গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

 

 

সর্বশেষ

এই বিভাগের আরও