শনিবার, ২ মে ২০২৬

[the_ad id='15178']

শিশুশ্রম নিরসনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হোটেল আগ্রাবাদে

নিজস্ব প্রতিবেদক *

- Advertisement -
বক্তব্য রাখছেন  শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে বিভাগীয় প্রশাসন, চট্টগ্রাম এবং ইউনিসেফ এর যৌথ সহযোগিতায় এবং  কলকারখানা  ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, চট্টগ্রাম  এবং  বিভাগীয় শ্রম দপ্তর, চট্টগ্রাম  এর যৌথ ব্যবস্থাপনায় বৃহস্পতিবার (৩০ মে) চট্টগ্রামের আগ্রাবাদ হোটেলে দিনব্যাপি চট্টগ্রাম বিভাগীয় শিশুশ্রম নিরসনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।

- Advertisement -shukee

চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম এর  সভাপতিত্বে অনুষ্ঠিত এ দিনব্যাপি কর্মশালায় প্রধানঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব হোসেন, অতিরিক্ত সচিব মো. জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সচিব মোছা. হাজেরা খাতুন, চট্টগ্রাম জেলাপ্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, খাগড়াছড়ি জেলাপ্রশাসক মো. সহিদুজ্জামান, বান্দরবান জেলাপ্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন  এবং ইউনিসেফ চট্টগ্রাম বিভাগ এর চিফ অব ফিল্ড অফিস মিস মাধুরী ব্যানার্জী।  এনজিও প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ইপসা’র এডভোকেসি ফোকালপার্সন মোহাম্মদ আলী শাহীন।

কর্মশালায় চট্টগ্রাম বিভাগের ১১ জেলার  জেলাপ্রশাসক ও প্রতিনিধি, প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক খাতের বিভিন্ন সেক্টরের মালিক/ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও শ্রমিক প্রতিনিধি, শিশুশ্রম নিরসনের সাথে সম্পৃক্ত বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালায় শিশুশ্রম নিরসন কর্মপরিকল্পনা ২০২১-২০২৫ উপস্থাপন করা হয়। কর্মপরিকল্পনার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং উপস্থিত প্রতিনিধিরা শিশুশ্রম নিরসনে তাদের পরামর্শ ও মতামত তুলে ধরেন।

প্রধানঅতিথি তাঁর বক্তব্যে বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন শ্রমজীবী, মেহনতী, শোষিত ও অধিকারবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করেছেন। তিনি আমাদের স্বাধীনতা দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতার আদর্শ ধারণ করে শ্রমিক এবং মালিকের মধ্যে সুসম্পর্ক বজায় রেখে এদেশের অগণিত শ্রমজীবী ও মেহনতী মানুষের অধিকার নিশ্চিত করে দেশের অর্থনৈতিক উন্নয়নে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় নানামুখী কাজ করে যাচ্ছে। এসডিজি লক্ষ্যমাত্রা পূরণে ২০২৫ সালের মধ্যে দেশকে শিশুশ্রমমুক্ত করার প্রত্যয় নিয়ে আমাদের সকলের দায়িত্ব পালন করতে হবে।চট্টগ্রাম বিভাগে শিশুশ্রম নিরসনে যে কমিটি আছে সেসকল কমিটি সক্রিয়তা বাড়ানোর অনুরোধ করেন।তিনি জানান  শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ কাজের তালিকার গেজেট করা হয়েছে, ৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত করা হয়েছে। শিশুশ্রমনিরসনের লক্ষ্যে তিনি সকলের সহযোগিতা কামনা করেন । সভায় কর্মকৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়

চেকবিতরণ অনুষ্ঠান

কলকারখানা  ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, চট্টগ্রাম  এর  আয়োজনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন ও কেন্দ্রিয় তহবিল হতে চিকিৎসা, শিক্ষা ও মৃত শ্রমিকদের পরিবারের কাছে আর্থিক সহযোগিতা প্রদানে চেক বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয় চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ হোটেলে। এ চেক প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মাহবুব হোসেন ও  প্রধানঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ নজরুল ইসলাম, প্রথম সহসভাপতি, বিজেএমইএ এবং ফৌজুল ইমরান খান- পরিচালক, বিকেএমইএ। চেক প্রদান অনুষ্ঠানে শ্রমিককল্যাণ ফাউন্ডেশনের ৮৫টি ও কেন্দ্রীয় তহবিলের ৩০০টি চেক প্রদান করা হয়।

কর্মশালায় চট্টগ্রাম বিভাগের ১১ জেলার  জেলা প্রশাসক ও প্রতিনিধি, প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক খাতের বিভিন্ন সেক্টরের মালিক/ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন

সর্বশেষ

মহান মে দিবস আজ

এই বিভাগের আরও