Wednesday, 23 September 2026

[the_ad id='15178']

চসিকের অভিযান,

অনুমতিবিহীন বিলবোর্ড সাইনবোর্ড ও ব্যানার উচ্ছেদ চকবাজারে

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর চকবাজার ও চট্টেশ্বরী রোডে অনুমতি বিহীন বিলবোর্ড, সাইনবোর্ড ও ব্যানার উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

- Advertisement -

আজ মঙ্গলবার (২২সেপ্টেম্বর) চালিত এ অভিযানে নেতৃত্বে দেন চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

- Advertisement -shukee

অভিযানে নগরীর চকবাজার ও চট্টেশ্বরী রোডে বিভিন্ন প্রতিষ্ঠানের অনুমতিবিহীন  শতাধিক বিলবোর্ড, সাইনবোর্ড, ব্যানার ও ফেস্টুন উচ্ছেদ করা হয়। জনস্বার্থে পরিবেশ সুরক্ষা ও পরিচ্ছন্ন নগরীর জন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

সর্বশেষ

এই বিভাগের আরও