Tuesday, 22 September 2026

[the_ad id='15178']

সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা  আবুল মুনছুর এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, সীতাকুণ্ড পৌর বিএনপি’র সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল মুনছুর এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।

- Advertisement -

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বাদ আসর সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে তাঁকে গার্ড অব অর্নার প্রদান করেন বাংলাদেশ পুলিশের একটি চৌকষ দল। বিউগলে এ সময় বাজানো হয় করুন সুর । এ সময় সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ও বিএনপির পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

- Advertisement -shukee

মরহুম আবুল মুনছুরের জানাজায় দুর দুরান্ত থেকে দলমত নির্বিশেষে হাজারো মানুষ অংশ নেন।

মরহুম আবুল মুনছুরের নামাজে জানাজায় বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম মহাসচিব লায়ন মো. আসলাম চৌধুরী এফসিএ, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম , উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক কাজী সালাউদ্দিন, মুক্তিযোদ্ধা  কমান্ডার আবুল কাসেম, ডেপুটি কমান্ডার মহরম আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মাস্টার, জামায়াতের সাবেক আমীর তৌহিদুল হক চৌধুরী, মরহুমের ছেলে শাহীন পারভেজ প্রমুখ।

জানাজায় উপজেলা সাব রেজিস্ট্রার রায়হান হাবীব, মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন ফারুক, চাটগাঁর বাণীর প্রধান সম্পাদক ও সীতাকুণ্ড জনকল্যাণ ফোরামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, বিএনপির সদস্য সচিব মো. মোরসালিন, কাজী মহিউদ্দিন, কমল কদর, সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের সভাপতি লায়ন মো. গিয়াস উদ্দিন , ইঞ্জিনিয়ার আজিজুল হক, পৌর বিএনপির আহবায়ক জাকির হোসেন, সদস্য সচিব ছালে আহমেদ ছলু, ইউসুফ নিজামী, জয়নাল আবেদীন দুলাল, ফজলুল করিম চৌধুরী, অতিরিক্ত পিপি এডভোকেট সারওয়ার হোসেন লাভলু, সীতাকুণ্ড পৌরসদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির সভাপতি মো. নাছির উদ্দিন ভূঁইয়াসহ বিভিন্ন রাজনৈতিক, সাংবাদিক , শিক্ষক, সামাজিক, ব্যবসায়ী নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

সৈয়দ আবুল মুনছুর সোমবার রাতে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত ছিলেন।

সর্বশেষ

এই বিভাগের আরও