Wednesday, 23 September 2026

[the_ad id='15178']

পুকুরে মাছের খাবার দেয়ার সময় বজ্রপাত, সীতাকুণ্ডে ব্যবসায়ীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সীতাকুণ্ডে বজ্রপাতে আব্দুল আলিম চৌধুরী (৫৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের  মহালঙ্কা গ্রামে ঘটে এমন মর্মান্তিক ঘটনা।। আলিম ওই গ্রামের আবু বক্কর চৌধুরীর ছেলে।

- Advertisement -

জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় বৈরী আবহাওয়া চলাকালে পুকুরে মাছের খাবার দিচ্ছিলেন আব্দুল আলিম। এসময় বজ্রপাতে গুরুতর আহত হলে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

- Advertisement -shukee

এলাকার বাসিন্দা তারেক চৌধুরী জানান, মঙ্গলবার সন্ধ্যায় পুকুরে মাছের খাবার দেয়ার সময় বজ্রপাতে তিনি প্রাণ হারান। তিনি বড় দারোগাহাট বাজারে ধানের ব্যবসা করতেন। পাশাপাশি পুকুরে মাছ চাষ করতেন।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. জেসমিন আক্তার বলেন, হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।

সর্বশেষ

এই বিভাগের আরও