শনিবার, ২ মে ২০২৬

[the_ad id='15178']

সাবেক মন্ত্রী জননেতা জহুর আহমদ চৌধুরী ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত

সাবেক মন্ত্রী ও জননেতা জহুর আহমদ চৌধুরীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনাসভায় বক্তব্য রাখছেন সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম বলেছেন, জহুর আহমদ চৌধুরী একাধারে শ্রমিক নেতা ও জননেতা ছিলেন। তিনি ছিলেন বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর। বঙ্গবন্ধুর মন্ত্রীসভায় তিনি তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রেফতার হওয়ার পূর্বে স্বাধীনতার ঘোষণা জননেতা জহুর আহমদ চৌধুরীর নিকট প্রেরণ করেছিলেন। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে জহুর আহমদ চৌধুরী ইস্টার্ন জোনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। মনজুর আলম জননেতা জহুর আহমদ চৌধুরীর জীবনচরিত অনুসরনের জন্য প্রজন্মের প্রতি আহ্বান জানান।

- Advertisement -

সাবেক মন্ত্রী ও জননেতা জহুর আহমদ চৌধুরীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার (১জুলাই) উত্তর কাট্টলী ১০নং ওয়ার্ডের সর্বসাধারনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। জননেতা জহুর আহমদ চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে খতমে কোরানে পাক, মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন তরুন আওয়ামী লীগ নেতা ও সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ সাইফুল আলম।

- Advertisement -shukee

আজ সকালে হযরত খাজা আব্দুল হাকিম শাহ আল মাইজভাণ্ডারী মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সকল কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন আকবর শাহ থানা আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান সুলতান আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক কাজী আলতাফ হোসেন। আলোচনা করেন অত্র থানা আওয়ামী লীগের সহ-সভাপতি লোকমান আলী, আওয়ামী লীগ নেতা কায়ছার চৌধুরী, হানিফ চৌধুরী, হারুনুর রশীদ, অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, উপাধ্যক্ষ মাহফুজুল হক চৌধুরী, সাবেক অধ্যক্ষ বাদশা আলম সহ অন্যরা। এদিকে সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামের পাশে তাঁর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। মিলাদ মাহফিল শেষে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আব্দুল মান্নান।

সর্বশেষ

মহান মে দিবস আজ

এই বিভাগের আরও