শনিবার, ১১ এপ্রিল ২০২৬

সীতাকুণ্ডে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

সীতাকুণ্ড প্রতিনিধি *

- Advertisement -
জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন উপলক্ষে র‌্যালিতে নেতৃত্ব দিচ্ছেন সংসদ সদস্য এস এম আল মামুন।

চট্টগ্রামের সীতাকুণ্ডে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩১জুলাই) সকাল সাড়ে ১১টায় দিকে উপজেলা পরিষদ সম্মুখ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর হয়ে উপজেলা অডিটোরিয়ামের সামনে গিয়ে শেষ হয়।

- Advertisement -shukee

এসময় পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য এস এম আল মামুন।

এরপর অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম। অনুষ্ঠানে বক্তারা বলেন,   মৎস্য উৎপাদনে বিশ্বের মধ্যে বাংলাদেশ পঞ্চম এবং ইলিশ উৎপাদনে ১১ দেশের মধ্যে প্রথম। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৎস্য সম্পদ উন্নয়নে সার্বিক প্রচেষ্টা অব্যাহত রেখেছেন।আশা করি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় মৎস্য খাত আরো এগিয়ে যাবে।

এতে বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দীন। সীতাকুণ্ড পৌরসভার মেয়র বীর মুক্তিযুদ্ধা বদিউল আলম,  বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ প্রমুখ

সর্বশেষ

এই বিভাগের আরও