Sunday, 20 September 2026

[the_ad id='15178']

কুয়াকাটা মহাসড়কে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪, আহত ১০

নিজস্ব প্রতিবেদক

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায়  অন্তত আহত হয়েছেন আরও দশজন ।

- Advertisement -

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে বসক বাজারের ধলু গাজীর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতের মধ্যে দুজন পুরুষ এবং দুজন মহিলা। তারা হচ্ছেন- কাইয়ুম মিয়া, মিরাজ হোসেন, তিথি রানী ও শিল্পী রানী।

- Advertisement -shukee

সংঘর্ষের পর গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

স্থানীয়রা জানায়, বরগুনার তালতলী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ইমরান ট্রাভেলসের একটি বাস ধলু গাজীর মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাস ও অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজ শুরু করেন।

 

সর্বশেষ

এই বিভাগের আরও