রবিবার, ১৯ জুলাই ২০২৬

[the_ad id='15178']

চবিতে চট্টগ্রাম জব ফেয়ার ২০২৬ সোমবার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও এক্সেলেন্স বাংলাদেশের যৌথ উদ্যোগে আগামী সোমবার (২০ জুলাই) অনুষ্ঠিত হবে ‘চাকসু প্রেজেন্টস চট্টগ্রাম জব ফেয়ার ২০২৬’। বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বর ও কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে দিনব্যাপী এ আয়োজনের পাশাপাশি বিবিএ অনুষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে ‘ক্যারিয়ার সামিট ২০২৬’।

- Advertisement -

শনিবার (১৮ জুলাই) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আয়োজকরা।

- Advertisement -shukee

সংবাদ সম্মেলনে চাকসুর জিএস সাইদ বিন হাবিব, ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক মেহেদী হাসান সোহান, জব ফেয়ারের আহ্বায়ক সোহানুর রহমান সোহান, যুগ্ম আহ্বায়ক আদনান শরীফ এবং এক্সেলেন্স বাংলাদেশের দলীয় সম্পাদক সানু আক্তার নদী উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, এবারের জব ফেয়ারে প্রাণ-আরএফএল গ্রুপ, আইএফএডি গ্রুপ, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, সিটি ব্যাংক, পূবালী ব্যাংক, ইস্পাহানি বাংলাদেশ, এসজিএস বাংলাদেশ, ইবনে সিনা জিইএস কেনপার্কসহ দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান অংশ নেবে। শিক্ষার্থীরা সিভি জমা, স্পট ইন্টারভিউ, ক্যারিয়ার পরামর্শ, কর্পোরেট নেটওয়ার্কিং এবং ফুল-টাইম, পার্ট-টাইম ও ইন্টার্নশিপের সুযোগ সম্পর্কে জানার সুযোগ পাবেন।

এ ছাড়া ক্যারিয়ার সামিটে কর্পোরেট ব্যক্তিত্ব, মানবসম্পদ বিশেষজ্ঞ ও ক্যারিয়ার মেন্টররা দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব, চাকরির প্রস্তুতি ও ভবিষ্যৎ কর্মক্ষেত্র নিয়ে বিভিন্ন সেশন পরিচালনা করবেন। আয়োজকদের আশা, এ আয়োজনে ৮ হাজারের বেশি শিক্ষার্থী, চাকরিপ্রত্যাশী ও তরুণ পেশাজীবী অংশ নেবেন।

সর্বশেষ

এই বিভাগের আরও