বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

[the_ad id='15178']

মুরাদপুরে দোয়া মাহফিল ও সোনাইছড়িতে মৃত্যুবার্ষিকী কর্মসূচিতে এমপি পদপ্রার্থী সালাউদ্দিন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম–৪ (সীতাকুণ্ড–আকবর শাহ–পাহাড়তলী–খুলশী আংশিক) সংসদীয় আসনে ধানের শীষের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কাজী মোহাম্মদ সালাউদ্দিন আজ শুক্রবার (৫ ডিসেম্বর) বাদজুমা সীতাকুণ্ড উপজেলা মডেল মসজিদে মুরাদপুর ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত কোরআন খতম ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

- Advertisement -

দোয়া মাহফিলে দেশনেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ূ, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রূহের মাগফিরাত, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেন সুস্থ হয়ে দেশে ফিরে জাতীয় নেতৃত্ব দিতে পারেন—এসব কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

- Advertisement -shukee

এছাড়া বিগত আন্দোলন–সংগ্রামে নিহত সব শহিদদের জন্যও দোয়া করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য-সচিব কাজী মোহাম্মদ মহিউদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সদস্য-সচিব গাজী সুজাউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন দুলাল, সীতাকুণ্ড পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ কে এম শামসুল আলম আজাদ এবং সীতাকুণ্ড উপজেলা, পৌরসভা ও অঙ্গ–সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মুরাদপুরে দোয়ামাহফিল

মুরাদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আকবর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে এলাকাজুড়ে ছিল শান্ত, আধ্যাত্মিক ও সংগঠনের প্রতি অঙ্গীকারবদ্ধ এক পরিবেশ।

দোয়া মাহফিল শেষে কাজী মোহাম্মদ সালাউদ্দিন সরাসরি সোনাইছড়ি ইউনিয়নে যান। সেখানে সীতাকুণ্ড উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মরহুম তোফাজ্জল হোসেনের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে তিনি অংশ নেন।

তিনি মরহুম তোফাজ্জল হোসেনের জান্নাতুল ফেরদৌস কামনা করে বিশেষ দোয়ায় অংশ নেন এবং পরে মরহুমের কবর জিয়ারত করেন।

স্থানীয় নেতাকর্মীরা বলেন, তোফাজ্জল হোসেন ছিলেন সীতাকুণ্ড বিএনপির নিবেদিত, নিরহংকার ও ত্যাগী একজন নেতা। তার স্মৃতির প্রতি এ শ্রদ্ধা পুরো সীতাকুণ্ডে সংগঠনকে নতুন উদ্দীপনা দেয়।

দোয়া মাহফিলে বক্তব্য রাখছেন চট্টগ্রাম–৪ (সীতাকুণ্ড–আকবর শাহ–পাহাড়তলী–খুলশী আংশিক) সংসদীয় আসনে ধানের শীষের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কাজী মোহাম্মদ সালাউদ্দিন

সর্বশেষ

এই বিভাগের আরও