বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

[the_ad id='15178']

এয়াকুবনগর মাওলানা মুহাম্মাদুর রহমান ও বদ্দার রাস্তার সংযোগ সড়কের  উদ্বোধন  

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের  সীতাকুণ্ড পৌরসভাধীন ১নম্বর ওয়ার্ডের এয়াকুবনগর গ্রামাস্থ মাওলানা মুহাম্মাদুর রহমান ও বদ্দার রাস্তার সংযোগ সড়কের  উদ্বোধন  করা হয়েছে।

- Advertisement -

আজ বৃহস্পতিবার (২৩অক্টোবর) সকালে  সীতাকুণ্ড পৌরসভার উদ্যোগে নির্মিত ১৯০ মিটার আরসিসি ঢালাই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন এবং মুনাজাত পরিচালনা করেন ১নম্বর ওয়ার্ডের  সমাজসেবক ও সাবেক  কমিশনার মো. সেলিম উদ্দিন।

- Advertisement -shukee

তিনি এসময় বলেন, এই উন্নয়ন কাজ শেষ হলে এলাকার জনগণের চলাচলে  দীর্ঘদিনের কষ্ট দুর্ভোগ ও ভোগান্তির অবসান হবে এবং সর্বস্তরের মানুষের চলাফেরায় স্বস্তি ফিরে আসবে। আমি সবসময় জনগণের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো । দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত এবং  জরাজীর্ণ সড়কগুলো  পর্যায়ক্রমে সংস্কার ও পুননির্মাণ করতে এলাকাবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন সাবেক কমিশনার সেলিম উদ্দিন।

মাওলানা মুহাম্মাদুর রহমান ও বদ্দার রাস্তার সংযোগ সড়কের  উদ্বোধনকালে এলাকাবাসীর পক্ষে উপস্থিত ছিলেন হাজী আবুল বশর, নুরুল হুদা, মদিন উল্লা, নুরুল হক , মো. সুমন ও সাহাব উদ্দিনসহ  প্রমুখ।

এয়াকুবনগর মাওলানা মুহাম্মাদুর রহমান ও বদ্দার রাস্তার সংযোগ সড়কের উদ্বোধন করছেন বিএনপি নেতা ও সাবেক কমিশনার মো. সেলিম উদ্দিন।

সর্বশেষ

এই বিভাগের আরও