চট্টগ্রাম সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাতে উপজেলার ভাটিয়ারী ট্যোবাকো গেট নামক স্হানে দুর্ঘটনাটি ঘটে।
- Advertisement -

চট্টগ্রাম জিআরপি থানা সূত্রে জানায়, ট্যোবাকো ( পোর্টলিংক) গেটে বৃহস্পতিবার রাতে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু সংবাদ পেয়ে রাতেই লাশের ছিন্নভিন্ন দেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়। মৃত ব্যক্তির কোনো পরিচয় পাওয়া যায়নি।
ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির এসআই তাপস চন্দ্র মিত্র বলেন, বৃহস্পতিবার রাত ১০ টায় এক যুবক ফেনী মুখী উদয়ন এক্সপ্রেক্স ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে সংবাদ পেয়ে জিআরপি পুলিশ কে জানাই,তারা রাতেই বিচ্ছন্ন হয়ে যাওয়া লাশের খন্ডগুলো উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এব্যাপারে জিআরপি থানায় একটি ইউডি মামলা হয়েছে।

