সোমবার, ৩ আগস্ট ২০২৬

[the_ad id='15178']

বন্যায় ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসন করা হবে: মাহবুবের রহমান শামীম

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, বিএনপির সরকার জনগণের সরকার। জনগণের সুখে-দুঃখে এবং যেকোনো দুর্যোগ-দুর্বিপাকে মানুষের পাশে থাকা বিএনপির অঙ্গীকার।

- Advertisement -

বন্যা-দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকার যেমন কাজ করছে, তেমনি বিএনপিও দলীয়ভাবে সারাদেশে ব্যাপক ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছে। সরকারের পাশাপাশি বিএনপির নেতাকর্মীরা সমন্বিতভাবে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে খাদ্য, ত্রাণ ও প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিয়েছেন।

- Advertisement -shukee

ভবিষ্যতেও যেকোনো প্রাকৃতিক দুর্যোগে সরকার ও বিএনপি জনগণের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে।

সোমবার (৩ আগস্ট) বাঁশখালী উপজেলা পরিষদ প্রাঙ্গণে চট্টগ্রাম বাঁশখালী উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিএনপির ত্রাণ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আর্তমানবতার সেবা বিএনপির সর্বোচ্চ অগ্রাধিকার জানিয়ে শামীম বলেন,দুর্যোগ-দুর্বিপাকে অসহায় মানুষের পাশে দাঁড়ানো শুধু রাজনৈতিক দায়িত্ব নয়, এটি মানবিক দায়িত্বও। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দ্রুত পুনর্বাসনে সরকার ও স্থানীয় প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি মানবিক, জনকল্যাণমুখী ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে সরকার কাজ করছে। দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও সংকট কাটিয়ে জনগণের কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় বোর্ড সদস্য ডা. সারওয়ার আলম, উপজেলা অফিসার (ইউএনও)।

এসময় উপস্থিত ছিলেন মো. রুহুল আমিন, বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাস্টার লোকমান আহমদ, সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান চৌধুরী, ইব্রাহিম খলিল, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্যসচিব কামরুদ্দিন সবুজ, যুগ্ম আহ্বায়ক (দপ্তর) নুর শাহেদ খাঁন রিপন, দক্ষিণ জেলা বিএনপির সদস্য দেলোয়ার আজিম, পৌরসভা বিএনপির সদস্য সচিব আইয়ুব, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফজলুল কাদের, পৌরসভা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নাছির উদ্দিন, দক্ষিণ জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শওকত ওসমান, শিলকূপ ইউপির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মহসিন ও উপজেলা যুবদলের সদস্য সচিব রাসেল চৌধুরী প্রমুখ।

সর্বশেষ

এই বিভাগের আরও