মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

[the_ad id='15178']

স্মরণসভায় বক্তারা

চেয়ারম্যান শাহাজাহান ছিলেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৮নম্বর সোনাইছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, সোনাইছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চৌধুরী মো. শাহান শাহ শাহজাহান এর ২৭ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।

- Advertisement -

আজ মঙ্গলবার (৪ আগস্ট ) সকালে সোনাইছড়ি উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটি মরহুমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভার আয়োজন করে। এ উপলক্ষে কোরআন খতম, মিলাদ মাহফিল, আলোচনা সভা এবং স্কুল শিক্ষার্থীদের শোক র‍্যালি অনুষ্ঠিত হয়।

- Advertisement -shukee

সোনাইছড়ি উচ্চবিদ্যালয় মাঠ থেকে শোক র‍্যালিটি শুরু হয়ে মহাসড়ক পদক্ষিণ করে। র‍্যালি শেষে মরহুমের কবর জেয়ারত, শ্রদ্ধা নিবেদন ও পুষ্পমাল্য অর্পণ করা হয়। সোনাইছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশাররফ হোসেন ভুঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান এবং মরহুম চৌধুরী মো. শাহান শাহ শাহজাহান এর সহধর্মিণী নাজমুন নাহার চৌধুরী নেলী।

স্কুলের সিনিয়র শিক্ষক তাজুল ইসলামের পরিচালনায় সভায় প্রধান বক্তা ছিলেন সোনাইছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ নুর উদ্দিন মো. জাহাঙ্গীর চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ বিএ, সাংবাদিক কামরুল ইসলাম দুলু, মো. ইদ্রিস, কোরবান আলী সাহেদ, মনজুরুল ইসলাম, মো. নুর উদ্দিনসহ উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থীবৃন্দ।

বক্তারা বলেন, চৌধুরী মো. শাহান শাহ শাহজাহান ছিলেন এ জনপদের একজন বীর পুরুষ। তিনি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠস্বর। তাহার নানাবিধ সৃজনশীল কর্মকাণ্ডের জন্যে তিনি আজীবন সকলের হৃদয়ে বেঁচে থাকবেন, তিনি স্কুল, মসজিদ, মাদ্রাসা প্রতিষ্ঠা করে এলাকায় শিক্ষার প্রসার ঘটান। মানুষ যুগ যুগ ধরে উনাকে স্মরণ করবেন। উল্লেখ যে, সাবেক চেয়ারম্যান চৌধুরী মো. শাহান শাহ শাহজাহান ১৯৯৯ সালের ৪ আগস্ট নিজ বাড়ির গেটের ভেতর ওৎ পেতে থাকা সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে নির্মমভাবে খুন হন।

স্মরণসভায় প্রধান বক্তার বক্তৃতা করছেন সোনাইছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ নুর উদ্দিন মো. জাহাঙ্গীর চৌধুরী।

সর্বশেষ

এই বিভাগের আরও