একুশে টিভির সাবেক প্লানিং এডিটর, ইকোনোমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) কার্যনির্বাহী কমিটির সাবেক সভাপতি সীতাকুণ্ডের কৃতি সন্তান সাইফ ইসলাম দিলাল ও অবসরপ্রাপ্ত ব্যাংকার জহিরুল ইসলামের শ্রদ্ধেয় পিতা মোহাম্মদ আবু তাহের গেল রবিবার রাত বারোটায় বার্ধক্যজনিত রোগে পৌরসভার মৌলভী পাড়াস্থ নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন ( ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন) । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর। মরহুম আবু তাহের মৃত্যুকালে দুই ছেলেছাড়াও ২মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
আজ সোমবার সকাল সাড়ে দশটায় মৌলভীপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
- Advertisement -

জানাজায় সাংবাদিক, শিক্ষক, ব্যাংকার ও বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দসহ স্থানীয় বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

