বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

[the_ad id='15178']

সমুদ্রে নিখোঁজ কিশোর সিফাতের লাশ উদ্ধার সীতাকুণ্ডে

নিজস্ব প্রতিবেদক

সীতাকুণ্ডের বাঁশবাড়িয়ায় সমুদ্রে নিখোঁজ হওয়া সিফাতের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট।

- Advertisement -

আজ (১৮ মে) সকাল ১০টার দিকে কিশোর সিফাতের লাশ ঘটনাস্থল থেকে প্রায় সাড়ে ৪ শত গজ দূর থেকে উদ্ধার করা হয়।

- Advertisement -shukee

এদিকে সিফাতের বাবা মো. আমান উল্লাহ বলেন, সিফাতরা ৩ ভাই ও ১ বোন। তাদের মধ্যে সিফাত সবার বড়। এলাকার ছেলেদের সাথে কাজ করার উদ্দেশ্যে সে কক্সবাজার থেকে সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া চলে আসে। এখন তার লাশ নিয়ে নিজ গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হবো।

অপরদিকে কুমিরা নৌ পুলিশের এসআই আব্দুল ওয়াহেদ বলেন, আমরা ঘটনার দিন বাঁশবাড়িয়া এলাকায় এসে সাগরে অনেক খোঁজ করেও পাওয়া যায়নি সিফাতকে। আজ সকাল ১০টায় ফায়ার সার্ভিসের ডুবুরি টিম ফাতকে উদ্ধার করেন।

এ বিষয়ে কুমিরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মো. ফিরোজ মিয়া বলেন, আমরা প্রথম দিন দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সিফাতকে উদ্ধারে সাগরে অনেক অভিযান চালানো হয়। কিন্তু আবহাওয়া খারাপ থাকায় তখন উদ্ধার কার্যক্রম  একটানা সম্ভব হয়নি। আজ রবিবার আবারো সকাল সাড়ে ৬টার দিকে সাগরে অভিযান চালানো হয়।

সর্বশেষ আজ ১০টায় বাঁশবাড়িয়া ফেরিঘাট থেকে অন্তত সাড়ে ৪০০ থেকে ৫০০ গজ দূরে নিখোঁজ শিফাতকে উদ্ধার করতে আমরা সক্ষম হই।

পরে উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম এর অনুমতিক্রমে এবং চট্টগ্রাম ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আমরা নিহত কিশোর সিফাতের লাশ তার বাবার কাছে বুঝিয়ে দেয়া হয়।

গেল শনিবার বিকাল আনুমানিক সাড়ে তিনটার দিকে কক্সবাজার জেলার ইনানী বিচ এলাকার ছেপাটখালির মো. আমান উল্লাহর ছেলে সিফাত বাঁশবাড়িয়া এলাকায় সমুদ্রে গোসল করতে গিয়ে উত্তাল জোয়ারে ভাটার টানে পানিতে তলিয়ে নিখোঁজ হয়ে যায়।

এরপর সকাল সাড়ে ৬টা থেকে ১০টা পর্যন্ত প্রায় সাড়ে ৩ ঘণ্টা অভিযান চালিয়ে কুমিরা ফায়ার সার্ভিসের আগ্রাবাদ থেকে আসা ডুবুরি ইউনিট নিখোঁজ সিফাত কে উদ্ধার করতে সক্ষম হন।

স্থানীয়রা জানান কিশোর সিফাত গত ৮ দিন আগে বাঁশবাড়িয়া ফেরিঘাট এলাকা এসে সড়কের নির্মাণের কাজে প্রতিদিন ৬০০ টাকা মজুরিতে ঢালাইয়ের কাজে অংশ নেয়।

সর্বশেষ

এই বিভাগের আরও