বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

[the_ad id='15178']

সীতাকুণ্ডে উপজেলা জামায়াতের উদ্যোগে প্রাক্তন ছাত্র দায়িত্বশীলদের সমাবেশে চট্টগ্রাম মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর

আগামী নির্বাচনে ইসলামী দলগুলো নিয়ে বৃহত্তর জোট গঠন করবে জামায়াতে ইসলামী

সীতাকুণ্ড প্রতিনিধি

আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের সকল ইসলামী দলগুলো নিয়ে বৃহত্তর নির্বাচনী জোট গঠন করবে জামায়াতে ইসলামী।

- Advertisement -

এছাড়া এ জোট তিনশত আসনে একক প্রার্থী দিবে বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর পরিবেশ বিজ্ঞানী ড. নজরুল ইসলাম।

- Advertisement -shukee

তিনি আরো বলেন,  আমরা তাদেরকে বিজয়ী করে এ দেশে ইসলামী সমাজ প্রতিষ্ঠা করার লক্ষেই কাজ করে যাচ্ছি। আর ইসলামী সমাজ প্রতিষ্ঠা হলে দেশে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন একটি সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

আজ শুক্রবার ( ০৪ জুলাই)  সকালে ফকিরহাটস্হ উপজেলা মডেল মসজিদের কনফারেন্স হল রুমে সীতাকুণ্ড উপজেলা জামায়াতের উদ্যোগে প্রাক্তন ছাত্র দায়িত্বশীলদের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দানকালে তিনি এ কথাগুলো বলেন।

অনুষ্ঠান চলাকালে জাতীয় পার্টির চট্টগ্রাম জেলা সহ সম্পাদক দিদারুল আলম জামায়াতে ইসলামে যোগদান করেন।

উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারী মো. তাহের এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর আলাউদ্দিন শিকদার।

এতে বিশেষ অতিথি ছিলেন  জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আনোয়ার ছিদ্দিক চৌধুরী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী জসিম উদ্দীন আজাদ,উপজেলা সভাপতি মিছবাহুল আলম রাসেল,মিডিয়া সম্পাদক আবুল হোসেন ও উত্তর জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি এ্যাডভোকেট হুসাইন মুহাম্মদ আশরাফ।

জাতীয় পার্টি চট্টগ্রাম জেলা সহ সম্পাদক দিদারুল আলমকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন জামায়াতের নেতৃবৃন্দ

সর্বশেষ

এই বিভাগের আরও