রবিবার, ১৫ মার্চ ২০২৬

শেরে বাংলা উচ্চবিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী পরিষদের পিকনিক ও মিলনমেলা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সাতকানিয়া শেরে বাংলা উচ্চবিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী পরিষদের মিলনমেলা ও পিকনিক ২০২৫ কক্সবাজারে সম্পন্ন হয়েছে।  এ উপলক্ষে একটি বিশেষ ক্রোড়পত্র মোড়ক উন্মোচন অনুষ্ঠান সভাপতি লায়ন মো. খোরশেদ আলীর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন মিজানুল হক হিরুর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

- Advertisement -

গত ১৭-১৮ জানুয়ারি দুইদিনব্যাপি এ অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন পরিষদের কার্যনির্বাহী উপদেষ্টা সভাপতি লায়ন সাখাওয়াত হোসেন সিকদার,কার্যনির্বাহী উপদেষ্টা  আরিফুর রহমান সুমন, প্রবীণ প্রাক্তন ছাত্র মনির আহমেদ, জহুরুল ইসলাম মোজাম্মেল হক, রফিকুল ইসলাম, লায়ন নিজাম উদ্দিন, লায়ন মো. আমান উল্লাহ, নুরুল আলম,  আহসান উল্লাহ সানি, নাজিম উদ্দীন,  ফয়সাল মো. গিয়াস উদ্দিন,  এনামুল হক,  এরশাদ হোসেন হিরু, সালাহ উদ্দিন,  আজমুল হুদা, পলাশ চক্রবর্তী, এনামুল রায়হান, নাজিমুস সাকিব, ইমরান বিন আউয়াল, সাব্বির হোসেনসহ আরও অনেকে।

- Advertisement -shukee

মিলনমেলা অনুষ্ঠানে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান,র‍্যাফেল ড্র ও চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান।

সর্বশেষ

এই বিভাগের আরও