বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

[the_ad id='15178']

সীতাকুণ্ডে জাকজমকভাবে পালিত হলো বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ

সীতাকুণ্ড প্রতিনিধি

এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই,”জ্ঞান বিজ্ঞানে করবো জয়, হবো বিম্বময়” -এই শ্লোগানে শ্লোগানে  তারুণ্য উৎসব-২০২৫, চট্টগ্রামের সীতাকুণ্ডে পালিত হলো বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সপ্তাহ।

- Advertisement -

সীতাকুণ্ড  উপজেলা প্রশাসন কর্তৃক  এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি  যাদুঘর তত্বাবধানে আয়োজিত বিজ্ঞান মেলায় শ্রেষ্ঠ উপস্হাপনকারীদের মধ্যে পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করেন প্রধান অতিথি ইউ এন ও কে এম রফিকুল ইসলাম ও অন্যান্য অতিথিবৃন্দ।

- Advertisement -shukee

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকাল ৩ টায় উপজেলা মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা আলম সরকারের সভাপতিত্বে বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সীতাকুণ্ড সহকারী কমিশনার ( ভূমি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. গোলাম রহমান চৌধুরী। বক্তব্য রাখেন  সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড মহিলা কলেজের অধ্যাপক মো. শাহজাহান,লতিফা সিদ্দিকী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকমান হোসেন, ছাদেক মাস্তান (র) উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী জাফর সাদেক,বৈষম্য বিরোধী আন্দোলনের  ছাত্র  নেতা মো. ইমরান ও দুই ছাত্র।

প্রধান অতিথির বক্তব্য রাখছেন ইউ এন ও কে এম রফিকুল ইসলাম

তাছাড়া সীতাকুণ্ডের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, ছাত্র-ছাত্রী উপস্হিত ছিলেন। বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় মোট ৩৮ টি স্কুল, কলেজ,মাদরাসা অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি উনার বক্তব্যে বলেন, আজকের ছোট্র শিশুরা আগামী দিনের রাষ্ট্রের ভবিষ্যৎ, স্কুলের ছাত্র- ছাত্রীরা তাদের মেধা দিয়ে যেই তাক লাগানো প্রযুক্তি তৈরী করে উপস্হাপন করেছে তা প্রশংসার দাবীদার। জলবায়ু পরিবর্তন ও বায়ু দূষণে দেশে লক্ষ লক্ষ  লোক আক্রান্ত হচ্ছে,প্রযুক্তির মাধ্যমে আমরা এর মোকাবেলা করতে হবে। আর আজকের ছাত্র- ছাত্রীরা আগামীতে এর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দুইদিন ব্যাপী বুধ ও বৃহশপতিবার বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় মোট ৩৮ টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন,সমাপ্তি শেষে শ্রেষ্ঠ প্রযুক্তি,শ্রেষ্ঠ উপস্হাপনকারী,শুভেচ্ছা স্বরূপ ক্রেষ্ট পুরস্কার,সার্টিফিকেট প্রদান করেন প্রধান অতিথি।

সর্বশেষ

এই বিভাগের আরও