নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তারা’ এই স্লোগানকে ধারণ করে,নানা আয়োজনের মধ্যে দিয়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ১১ সময় উপজেলা চত্বরে সংগঠক ও বিভিন্ন উপকার ভূগিদের নিয়ে এক র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে উপজেলা অডিটোরিয়ামে কল্যাণরাষ্ট্র বিষয়ে মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফুর নেছা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস মোস্তাফা আলম সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার উপজেলা সমবায় কর্মকর্তা আনজুমারা আক্তারসহ বিভিন্ন সংগঠনের সদস্য ও উপকারভূগিরা ।
উক্ত অনুষ্ঠানে ৫ জনকে এককালীন অনুদান, ৮টি সেচ্ছাসেবক সংস্থাকে ১ লক্ষ ৬৪ হাজার টাকা অনুদান,৩জনকে সুবর্ণ নাগরিক কার্ড, ৫জন প্রতিবন্ধিকে হুইল চেয়ারসহ ৫টি এতিমখানার শিক্ষার্থীদের বই,খাতা,ব্যাগ ও পোষাক বিতরণ করা হয়।


