চট্টগ্রামের সীতাকুণ্ড সদরে মোরগীর গাড়ী থেকে চাঁদা চাওয়াকে কেন্দ্র করে দুর্বৃত্তরা জামায়াতের যুব সংগঠনের ৬ নম্বর ওয়ার্ড সভাপতি আবুল কালামকে ছুরি দিয়ে কুপিয়ে গুরুত্বর আহত করেছে।
রবিবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে সীতাকুণ্ড পৌরসভার ঢেবারপাড় নামক স্থানে এ ঘটনা ঘটে।

সীতাকুণ্ড জামায়াতের মিডিয়া সেক্রেটারী আবুল হোসেন জানায়,গত রবিবার দিবাগত গভীর রাত ৩ টায় পৌরসভাস্থ হাসান গোমস্তা মসজিদ রোডে একটি মোরগের ভ্যানগাড়ী আসে ডেলিভারী দিতে, এসময় কয়েকজন দুবৃর্ত্ত মোরগের গাড়িটি ঘিরে ধরে ও টাকা দারী করে।তখন মোরগ পরিবহনের গাড়ীটির চালক তার মালিক কে ফোন দিচ্ছে টাকা আনতে,কিছুক্ষণ পর পৌরসভা জামায়াতের যুব সংগঠনের ৬ নম্বর ওয়ার্ড সভাপতি আবুল কালাম ঘটনাস্হলে আসলে যুবকদের সাথে চাঁদা চাওয়া নিয়ে তর্কাতর্কি শুরু হয় এক পর্যায়ে দুবৃর্ত্তরা আবুল কালাম (৩৫)কে ছুরি দিয়ে কুপিয়ে আহত করে। তাদের চিৎকারে আশেপাশের লোকজন বেরিয়ে এলে দুবৃর্ত্তরা পালিয়ে যায়।পরিচিতজনেরা আহত আবুল কালাম কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গুরুত্বর আহত অবস্হায় ভর্তি করান।

এদিকে জামায়াত কর্মির উপর হামলার ঘটনায় সীতাকুণ্ড সদরে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত। গতকাল সন্ধ্যা ৭টায় পূর্বে ঘোষিত বিক্ষোভ মিছিলটি মাদ্রাসার সামনে থেকে শুরু হয়ে কলেজ রোডসহ বিভিন্ন রোড পদক্ষিণ করে থানার সামনে সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা জামাতের আমীর মিজানুর রহমান, সেক্রেটারি মো. তাহের, সহ সেক্রেটারি কুতুব উদ্দিন শিবলী,পৌর আমীর হাফেজ আলী আকবর, সাবেক পৌরসভার কাউন্সিলর রায়হান উদ্দিন প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে জামায়াত নেতারা বলেন, সন্ত্রাসীরা আওয়ামী সরকারের পতনের পর থেকে সীতাকুণ্ডে কয়েক জায়গায় জামায়াত কর্মীর উপর হামলা করেছে চিহ্নিত সন্ত্রাসীরা। আমরা থানায় মামলা করার পরও পুলিশের ভূমিকা রহস্য জনক। জামায়াত কর্মীদের উপর হামলার ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারের জোর দাবী জানান নেতৃবৃন্দ।

