বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

[the_ad id='15178']

সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

সীতাকুণ্ড প্রতিনিধি *

- Advertisement -
নিহত শাহাদাত হোসেন রাফসান (১৩)

চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক ২টি সড়ক দুর্ঘটনায় শিশুসহ ২ জন নিহত হয়।এতে আরো  আহত হয়েছে অন্তত ৫ জন।

- Advertisement -shukee

শনিবার (১৩ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার সোনাইছড়ি এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় ঘটে।

বারআউলিয়া মাজারের সামনে রাত ৮টার দিকে ঢাকামুখী একটি দ্রুতগতির প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে কার স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা আরো তিনটি কারের উপর গিয়ে উল্টে পড়ে ৪টি প্রাইভেট কার দুমড়েমুচড়ে যায়।এসময় গুরুতর আহত হয় তানজিদ (১৪)নামের এক শিশু সহ আরো পাঁচ জন।স্থানীয়রা তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে শাহাদাত হোসেন রাফসান (১৩) নামে এক শিশুকে ডাক্তার মৃত ঘোষণা করেন।

নিহত শিশুর বাড়ি সোনাইছড়ি ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের ফুলতলা গ্রামের মো. ইব্রাহিমের ছেলে।অপর দিকে উপজেলার বানু বাজার এলাকায় মহাসড়কে লরী চাপায় এক মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত নারীর মৃত্যু হয়।

এই ঘটনায় ক্ষতিগ্রস্ত ৪টি প্রাইভেট কার উদ্ধার করে এবং দুর্ঘটনা কবলিত প্রাইভেট কার চালককে আটক করে।দুইটি দুর্ঘটনা বিষয়ে আইনগত পদক্ষেপ নেয়া হবে বলে উক্ত বিষয়টি নিশ্চিত করেন বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ

সর্বশেষ

এই বিভাগের আরও