রাজপথ থেকে আদালত-সর্বত্র যার সরব উপস্থিতি,দলের প্রতি রয়েছে যার অপরিসীম ভালোবাসা, ত্যাগ, নিষ্ঠা ও আনুগত্য,কারাবন্দি ও কারানির্যাতিত নেতাকর্মীদের আইনী সুরক্ষা দিতে যিনি সর্বদা তৎপর, করোনাকালীন সময়ে যিনি আইনী ও চিকিৎসাসেবায় ছিলেন নিবেদিতপ্রাণ,তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে নারী ও শিশুঅধিকার রক্ষা ও দলের সাংগঠনিক শৃঙ্খলা রক্ষায় রয়েছে যার সুদৃঢ় অবস্থান, জুলাই আন্দোলনে ‘মার্চ ফর জাস্টিস’ থেকে শুরু করে প্রতিটি পর্বে যে নারীনেত্রীর ছিল ভ্যানগার্ড ভূমিকা- তিনি হলেন রাজপথের লড়াকু সৈনিক, রোটারি ক্লাব অব চিটাগং হেরিটেজের সাবেক সভাপতি, বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশন ও চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের অ্যাডভোকেট রোটারিয়ান আয়েশা আক্তার সানজি।
আয়েশা আক্তার আইনপেশার পাশাপাশি রাজনীতি ও বিভিন্ন সামাজিক এবং সেবামূলক সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তিনি চট্টগ্রাম মহানগর মহিলা দলের দপ্তর সম্পাদক, চট্টগ্রাম জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহবায়ক কমিটির সদস্য, চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর,চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির (২০২৪-২৫) কার্যনির্বাহী পরিষদের সদস্য, চট্টগ্রাম মহানগর নারী ও শিশু অধিকার ফোরাম, চট্টগ্রাম মহানগর জিয়া পরিষদ,চট্টগ্রাম মহানগর বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি ও চট্টগ্রাম করআইনজীবী সমিতির সদস্য।

এছাড়া তিনি ন্যাশনাল লিগ্যাল এইড সার্ভিস অর্গানাইজেশন ও বাংলাদেশ ন্যাশনাল ওমেন লয়ারস অ্যাসোসিয়েশনের আইনজীবী, চট্টগ্রাম লয়ারস ফ্রেন্ডস ক্লাবের মহিলাবিষয়ক সম্পাদক, চট্টগ্রাম মহানগর বেগম জিয়া মুক্তি মঞ্চ এর জয়েন্ট সেক্রেটারি ও বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশনের আইনবিষয়ক সম্পাদক ছিলেন।

রোটারিয়ান আয়েশা আক্তার বিএনপির নীতি-আদর্শ ও লক্ষ্য অর্জনে দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সাথে নিরলস কাজ করে যাচ্ছেন। দলের সঙ্কটকালে তিনি সাহসী ভূমিকা পালন করেছিলেন। বিশেষ করে ৩৬জুলাই আন্দোলনে তিনি হাজারো নেতাকর্মীর পাশে থেকে দায়িত্বশীলতা ও প্রজ্ঞার সাথে ভূমিকা রাখায় নেতাকর্মীদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। তরুণ প্রজন্মের একজন প্রভাবশালী নারীনেত্রী হিসেবে চট্টগ্রাম মহানগরে রয়েছে তার ঈর্ষণীয় সুপরিচিতি। নারী ও শিশু অধিকার ফোরামের কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি করোনা মহামারির সময় রোটারি ক্লাবের সাথে সমন্বয় করে তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। চট্টগ্রাম লালখানবাজার এলাকায় দীর্ঘদিন ধরে আইনী সহায়তা ও চিকিকিৎসাসেবা দিয়ে আসছেন। এছাড়া চট্টগ্রাম জেলা বারে জাতীয়তাবাদী আইনজীবী সমিতির ঐক্য পরিষদের নির্বাচনে বিজয় নিশ্চিত করতে প্রার্থীদের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রতিটি আন্দোলন-সংগ্রামে চট্টগ্রাম মহানগর মহিলা দলের নেত্রী হিসেবে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন।
সমাজে প্রতিটি মানুষ তার ত্যাগ ও অবদানের মূল্যায়ণ ও স্বীকৃতি চায়। তাই. রাজনীতি ও সেবামূলক কাজে রোটারিয়ান অ্যাডভোকেট আয়েশা আক্তারের অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁর অনুসারী নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা তাঁকে ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হিসেবে দেখতে চান। দলীয় হাইকমান্ড যদি অ্যাডভোকেট আয়েশাকে মহিলা এমপি হিসেবে মনোনীত করে তাহলে তিনি জাতীয় অগ্রগতি ও উন্নয়নে অবদানের পাশাপাশি বৃহত্তর পরিসরে সেবার হাত প্রসারিত করতে পারবেন বলে নেতাকর্মীরা আশা পোষণ করেন।

