সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

সাউদার্ন ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক

যথাযথ মর্যাদায় সাউদার্ন ইউনিভার্সিটি পালন করলো আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস—২০২৬।  অমর ২১ শে উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, কালো পতাকা উত্তোলন, আলোচনা সভা ও দোয়া মাহফিল। বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে কলা, সমাজ বিজ্ঞান ও আইন অনুষদের ডিন অধ্যাপক চৌধুরী মোহাম্মদ আলীর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহান, অধ্যাপক ড. সালেহ জহুর, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. ইসরাত জাহান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. প্রকৌশলী মোজাম্মেল হক, রেজিস্ট্রার এ এফ এম মোদাচ্ছের আলী, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, পরীক্ষা নিয়ন্ত্রক, শিক্ষকসহ কর্মকতার্রা।

- Advertisement -

আলোচনা সভায় বক্তারা বলেন, পৃথিবীর ইতিহাসে অত্যন্ত বিরল ঘটনা নিজ মাতৃভাষার জন্য জীবন দেয়া। শুধুমাত্র বিশেষ দিবসে নয় সব সময় বাংলাকে ধারণ করতে হবে আমাদের চিন্তা- চেতনা ও মননে। ফেব্রুয়ারিকে শুধুমাত্র একদিনের ফ্রেমে সীমাবদ্ধ না রেখে একুশের চেতনাকে ধারণ করে আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে শহীদ পরিবারের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। সত্যিকার অর্থে সর্বক্ষেত্রে বাংলা ভাষার প্রচলন ও বাংলাকে ভালোবাসতে পারলে তবেই বীর শহীদদের আত্মত্যাগের মর্যাদা অক্ষুন্ন থাকবে।

- Advertisement -shukee

পরে বীর শহীদদের আত্মার মাগফেরাত, দেশ, জাতি, প্রতিষ্ঠানের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান মুহাম্মদ মহিউদ্দিন।

সর্বশেষ

এই বিভাগের আরও