সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অমর একুশের আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অমর একুশের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের সেমিনার রুমে দুপুরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ।

- Advertisement -

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ডা. মো. সানাউল্লাহ শেলী এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ।

- Advertisement -shukee

আলোচনা সভার আগে বিশ্ববিদ্যালয়ের কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনদের মধ্যে  বেসিক সায়েন্স ও প্যারা ক্লিনিক্যাল সায়েন্স এর ডিন, অধ্যাপক ডা. অজয় দেব, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ রহিম উল্ল্যা চৌধুরীসহ বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন ছিলেন।

আলোচনা সভা সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মো আলাউদ্দিন।

মুখ্য আলোচক মূল প্রবন্ধ উপস্থাপন করার পর কর্মচারীদের পক্ষ থেকে আলোচনায়  অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার অপারেটর মো. শফিকুল আলম সোহেল, কর্মকর্তাদের পক্ষ থেকে উপ পরীক্ষা নিয়ন্ত্রক আতিকুর রহমান।  এছাড়া উক্ত আলোচনায় সমাপনী বক্তব্য প্রদান করেন  বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক অধ্যাপক ডা. ময়নাল হোসেন।

আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারকারীদের সনদ ও পুরষ্কার প্রদান করা হয়।

বক্তব্য রাখছেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ

 

সর্বশেষ

এই বিভাগের আরও