সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
শিক্ষা মন্ত্রণালয় দুর্নীতি ও রাজনীতিকরণ থেকে মুক্ত থাকবে: শিক্ষা প্রতিমন্ত্রী

দুর্নীতি করব না, কাউকে করতেও দেবো না: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতি করবো না, কাউকে করতেও দেবো না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। রবিবার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

- Advertisement -

তিনি বলেন, দুর্নীতি থেকে মুক্ত থাকবে শিক্ষা মন্ত্রণালয়। দুর্নীতি করব না কাউকে করতেও দেবো না। শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্ট বৃদ্ধির বিষয়ে আলোচনা হবে বলেও জানান তিনি।

- Advertisement -shukee

শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, শিক্ষা মন্ত্রণালয়ে দুর্নীতি হবে না… আমি প্রতিমন্ত্রী (ববি হাজ্জাজ) এবং শিক্ষামন্ত্রী কোনো দুর্নীতি করবে না। হবে না কোনো রাজনীতিকরণ।

শিক্ষা মন্ত্রণালয় দুর্নীতি ও রাজনীতিকরণ থেকে মুক্ত থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

 

সর্বশেষ

এই বিভাগের আরও