শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬

ধানের শীষের গণজোয়ার দেখে একটি দল পাগল হয়ে মিথ্যাচার করছে: সরওয়ার আলমগীর

নিজস্ব প্রতিবেদক

ধানের শীষের গণজোয়ার দেখে একটি দল পাগল হয়ে মিথ্যাচার করছে: সরওয়ার আলমগীরচট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের বিএনপির প্রার্থী সরওয়ার আলমগীর বলেছেন, যারা একের পর মিথ্যাচার করছে, ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, যারা কোর্টের মাধ্যমে এমপি হতে চায়, তাদের আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ফটিকছড়ির জনগণ ভোট বিপ্লবের মাধ্যমে প্রত্যাখ্যান করবে। ফটিকছড়িসহ সারাদেশের ধানের শীষের গণজোয়ারে দেখে একটি দল পাগল হয়েছে তাই তারা মিথ্যাচার করে যাচ্ছে।

- Advertisement -

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) উপজেলার পাইন্দং ও কাঞ্চননগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গনসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন।

- Advertisement -shukee

তিনি বলেন, ওরা ইসলামের কথা বলে কিন্তু প্রকৃত ইসলাম  মানে না, যদি মানতো তাহলে তাদের ব্যানারের উপর ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ লেখতো । কিন্তু তাদের ব্যানারে তা লেখা নেই।

এ সময় বিভিন্ন ওর্য়াডে নির্বাচনী অফিস উদ্বোধন করেন এ বিএনপির প্রার্থী । পাশপাশি ভোটারদের সাথে কুশল বিনিময় করেন তিনি।

এসব গনসংযোগকালে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, চেয়ারম্যান একেএম সরোয়ার হোসেন স্বপন, সাবেক চেয়ারম্যান আবুল কাশেম, বদিউল আলম তালুকদার, আবু আজম তালুকদার, মউন চৌধুরী, হান্নান চৌধুরী, মোজাম্মেল হক বাবু, মো. আজম, সাহাব উদ্দিন, দৌলত মিয়া, আব্দুল মালেক প্রমুখ।

 

 

সর্বশেষ

এই বিভাগের আরও