সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬

বেপরোয়া ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল সীতাকুণ্ড বাজারের ব্যবসায়ীর

নিজস্ব প্রতিবেদক

সীতাকুণ্ড পৌরসদরের কলেজ রোডস্থ ভাই ভাই হোটেলের স্বত্বাধিকারী নূরুল আলমের ছোট ভাই  মো. খোরশেদ আলম জসিম (৪৭) ব্যাটারিচালিত অটোরিকশার দুর্ঘটনায় গুরুত্বর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গেলরাত (১৪ জানুয়ারি) আনুমানিক রাত ২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

- Advertisement -

নিহত খোরশেদ আলম জসিম  মৃত তাজুল ইসলামের ছেলে। তিনি সীতাকুণ্ড পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ইদিলপুর এলাকার বাসিন্দা।

- Advertisement -shukee

পারিবারিক সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত রবিবার দুপুরে সীতাকুণ্ড থানার সামনে একটি বেপরোয়া গতির ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আর মৃত্যুবরণ করেন।

এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে আবারও আলোচনায় এসেছে সীতাকুণ্ডে অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা ও সিএনজিচালিত অটোরিকশার বেপরোয়া দৌরাত্ম্য।

স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, সীতাকুণ্ডে অনুমোদনহীন ব্যাটারিচালিত অটোরিকশা এবং ফিটনেসবিহীন সিএনজি অটোরিকশা কোনো ধরনের নিয়ন্ত্রণ ছাড়াই চলাচল করছে থানা পুলিশের সামনেই। অধিকাংশ চালকের নেই বৈধ ড্রাইভিং লাইসেন্স কিংবা প্রয়োজনীয় প্রশিক্ষণ। ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, ঝরে যাচ্ছে তাজা প্রাণ। এতে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

সচেতন মহলের মতে, দ্রুত সময়ের মধ্যে এসব অবৈধ যানবাহনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে ভবিষ্যতে আরও প্রাণহানির আশঙ্কা রয়েছে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অবিলম্বে অবৈধ ব্যাটারিচালিত ও সিএনজিচালিত অটোরিকশার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এদিকে  এসব যানবাহন থেকে দৈনিক চাঁদা আদায় করে থাকেন

একটি চক্র। চক্রটি পুলিশ ও রাজনৈতিক দলের কিছু ক্যাডারকে চাঁদার ভাগ দিয়ে থাকেন বলে অভিযোগ রয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও