রবিবার, ৩ মে ২০২৬

[the_ad id='15178']

ইত্তিহাদ ফাউন্ডেশন  মেধা বৃত্তি পরীক্ষা ২০২৫-

বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের মেধার বিকাশ ঘটেঃ অতিরিক্ত সচিব জসিম উদ্দীন

নিজস্ব প্রতিবেদক

সামাজিক ও শিক্ষা উন্নয়নমূলক সংগঠন ইত্তিহাদ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত “মেধা বৃত্তি পরীক্ষা ২০২৫”-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান সফলভাবে আজ শুক্রবার সম্পন্ন হয়েছে।

- Advertisement -

২০২২ সাল থেকে শিক্ষা, মানবকল্যাণ ও সমাজসেবামূলক কার্যক্রমের মাধ্যমে ইত্তিহাদ ফাউন্ডেশন সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তারই ধারাবাহিকতায় সীতাকুণ্ড উপজেলা পর্যায়ে এবছর বৃহৎ পরিসরে মেধা বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়, যেখানে সীতাকুন্ড উপজেলার ১৪০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে ২৩৮ জন শিক্ষার্থীকে বৃত্তির আওতায় আনা হয়।

- Advertisement -shukee

সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠানটি পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করে দেশের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব আফোসহীন নেত্রী, গনতন্ত্রের প্রতিষ্ঠাতা বেগম খালেদা জিয়া ও ওসমান হাদি-এর স্মরণে গভীর শোক প্রকাশ করে ৩০ সেকেন্ড নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জনপ্রশাসন মন্ত্রনালয়ের  অতিরিক্ত সচিব  মো. জসিম উদ্দীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইত্তিহাদ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা,ভোক্তা অধিকার চট্টগ্রাম জেলার সভাপতি মাওলানা তাওহীদুল হক চৌধুরী,কেএফসিও কলেজ কলেজ চট্টগ্রামের সহকারী অধ্যাপক ( ইংরেজী) মুহাম্মদ ইয়াকুব আলী, সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সলিমুল্লা, সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দিদারুল আলম, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী, কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সেক্রেটারী ইমাম হোসেন,বিশিষ্ট সমাজসেবক লিয়াকত আলী,তরুণ সমাজসেবক তানজীদ রহমান।

মেধা বৃত্তি পরীক্ষায় পুরস্কার তুলে দিচ্ছেন অনুষ্ঠানের প্রধান অতিথি জনপ্রশাসন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মো. জসিম উদ্দীন

প্রধান অতিথি জসিম উদ্দিন বলেন, এখন লেখাপড়াও প্রতিযোগিতামূলক চলছে, যারা সর্বোচ্চ মেধা দিয়ে লেখাপড়া, পরীক্ষা দিচ্ছে তারাই সফলতা অর্জন করছে। মেধা বিকাশে বৃত্তি পরীক্ষার কোন বিকল্প নেই।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার গুরুত্ব, মেধা বিকাশ এবং নৈতিক মূল্যবোধ গঠনে এ ধরনের উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ  এবং ইত্তিহাদ ফাউন্ডেশনের এ উদ্যোগকে সাধুবাদ জানাতে হয়, এই পরীক্ষায় কয়েকহাজার ছাত্রছাত্রী পরীক্ষা দিয়ে পুরস্কার,সার্টিফিকেটের পাশাপাশি অতিরিক্ত জ্ঞান অর্জন করতে সক্ষম হয়েছেন।

অনুষ্ঠানটি আফতাব রাফির সঞ্চালনা  এবং  ইত্তিহাদ ফাউন্ডেশনের সভাপতি তাহমীদুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে বিশেষ আকর্ষণ হিসেবে দুইজন সেরা শিক্ষার্থীকে ল্যাপটপ প্রদান করা হয়।

প্রাথমিক বিভাগে সেরা শিক্ষার্থী আশফিকা ফারহা,রোল ৩২১২,  মাধ্যমিক বিভাগে সেরা শিক্ষার্থী সামিয়া মির্জা,রোল ৬০৬০।

পরে  প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ মেধা উত্তীর্ণদের হাতে সার্টিফিকেট,ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন।

সর্বশেষ

এই বিভাগের আরও