বুধবার, ৫ আগস্ট ২০২৬

[the_ad id='15178']

গরুবোঝাই ট্রাক ছিনতাই সীতাকুণ্ডে ,২৬ টি উদ্ধার

সীতাকুণ্ড প্রতিনিধি

সিরাজগণ্জ থেকে চট্টগ্রামের সীতাকুণ্ডে হয়ে  ২৮ টি গরু নিয়ে আনোয়ারা সরকারহাট যাওয়ার পথে ট্রাকসহ ছিনতাই হলে পুলিশ জনতা তল্লাশী চালিয়ে গরুর ফার্ম,বিভিন্ন বাড়ী থেকে মোট ২৬ টি গরু উদ্ধার করা হয়েছে। এখনো ২ টি উদ্ধার হয়নি।

- Advertisement -

সীতাকুণ্ড মডেল থানার ওসি মাহিনুল ইসলাম সাংবাদিকদের কে জানায়, গত বৃহস্পতিবার রাত দুইটায়  শীতলপুর সাইনবোর্ড এলাকা থেকে একটি গরুর গাড়ী ছিনতাই হয়েছে এমন সংবাদ পেয়ে মহাসড়কে পুলিশের তল্লাশি শুরু করি। ভোররাতে বাড়বকুণ্ড  চৌধুরীদীঘির পূর্ব পাড় একটি গরু বোঝাই ট্রাক আনলোড করেছে জানতে পেরে দ্রুত সেখানে পুলিশ গিয়ে তল্লাশি চালায়।

- Advertisement -shukee

পুলিশ- জনতা তল্লাশি চালিয়ে কাঠগড়  জনৈক সাদ্দামের গরুর ফার্ম থেকে ১৮ টি ও বিভিন্ন বাড়ী থেকে ৮ টি গরু উদ্ধার করা হয়েছে। আরো দুইটি উদ্ধারের চেষ্টা চলছে। এব্যাপারে সন্দেহজনক তিনজনকে আটক করা হয়েছে।

সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে জানা যায়,ভোররাতে বড় গাড়ীর আওয়াজ পেয়ে বিবি ফাতেমা নামে এক মহিলা ঘর থেকে বের হয়ে দেখেন ট্রাক থেকে হরু নামাচ্ছেন। তখন ডাকাত ডাকাত বলে চিৎকার শুরু করলে ডাকাতেরা কিছু  গরু  নিয়ে দ্রুত দীঘির উত্তর পাড় দিয়ে চলে যায়। মহিলার চিৎকারে  এলাকার লোকজন  বের হয়ে দেখেন কিছু গরু এদিক সেদিক ছুটাছুটি করছিল। তখন গ্রামের লোকজন এগুলো ধরে একজায়গায় সংরক্ষণ করেন। পরে পুলিশ জনতা তল্লাশী চালিয়ে সাদ্দাম নামক  একজনের ফার্ম থেকে ১৮ টি গরু উদ্ধার করেন। পরে অন্যস্হান থেকে আরো ৮ টি গরু উদ্ধার করেন।

বাকি দুটি গরু উদ্ধারে চেষ্টা চলছে।জড়িত ডাকাতদলকে গ্রেফতারে জোড় চেষ্টা চলছে বলে জানান পুলিশ।

সর্বশেষ

এই বিভাগের আরও