বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

[the_ad id='15178']

গলায় ফাঁস দিয়ে স্বাস্হ্য কর্মীর আত্মহত্যা সীতাকুণ্ডে

সীতাকুণ্ড প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে গলায় ফাঁস  দেয়া অবস্হায় রেহানা বেগম  নামে এক মধ্যবয়সী নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

- Advertisement -

বুধবার (১৭ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টার সময় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের কাজলীপাড়া গ্রামে একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

- Advertisement -shukee

রেহানা বেগম সোনাইছড়ি ইউনিয়ন পরিষদ সংলগ্ন সোনাইছড়ি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে আয়া হিসেবে কর্মরত ছিলেন।

স্হানীয় সূত্রা জানা যায়, দীর্ঘদিন যাবত কাজলী পাড়াস্থ মাহবুবুল হক চৌধুরীর ভাড়া বাসায় রেহানা বেগম বসবাস করতেন তার মায়ের সাথে। তার মা কয়েকদিন আগে মেয়ের বাড়ি সিলেটে চলে  যান। বুধবার দুপুর হওয়ার পরও ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পেয়ে ঘরের জমিদার মাহবুবুল হক চৌধুরী বিষয়টি পুলিশকে অবহিত করলে বিকাল পৌনে ৪টার সময় পুলিশ ঘরের দরজা ভেঙ্গে দেখতে পান ওই নারী সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। পুলিশ লাশটি উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করে।

সীতাকুণ্ড মডেল থানার এসআই কাওসার বলেন, গলায় ফাঁস দেয়া এক মধ্যবয়সী নারীর লাশ উদ্ধার করা হয়েছে। কি কারণে আত্নহত্যা করেছে তা এখনো নিশ্চিত হয়ে বলা যাচ্ছে না।

পুলিশ জানায়,তার ঘনিষ্ট কারো সাথে কোনো ঝামেলা আছে কিনা,তার মা আসলে হয়তো কিছু  জানা যাবে,তারপরও তদন্ত চলছে।

সর্বশেষ

এই বিভাগের আরও