আজ (১৬ ডিসেম্বর) সকাল ১০ টায় মহান বিজয় দিবসে মহসিন- ফাতেমা সিদ্দিকী যুবকল্যাণ ফাউন্ডেশন (এমএফজেএফ) এর পক্ষ থেকে সীতাকুণ্ড কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন এমএফজেএফ এর প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা, গ্রামীণ হেলথটেক লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. আহমদ আরমান সিদ্দিকী,সুখী কমিউনিটি ক্লিনিকের প্রধান আল-আমিন হোসাইন, এমএফজেএফ এর উপদেষ্টা নুর উদ্দীন লিটন, সাধারণ সম্পাদক মো.তাইসির উদ্দিন,সহ-সাধারণ সম্পাদক আদনান হাসেম মিরাজ, অর্থ-সম্পাদক জাহেদুল আলম, দপ্তর সম্পাদক তামিম আহমেদ,
- Advertisement -

আইনবিষয়ক সম্পাদক তানফি আক্তার, ক্রীড়া-বিষয়ক সম্পাদক ফাহিমা আক্তার ও সহ পরিবেশবিষয়ক সম্পাদক তানজিলা মাসুদ মাহিশা।

