বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

[the_ad id='15178']

শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত সীতাকুণ্ডে

সীতাকুণ্ড প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে উপজেলা প্রশাসন কর্তৃক শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে।

- Advertisement -

রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম এর নেতৃত্বে সীতাকুণ্ড কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ শেষে ৭১ এর ১৪ ডিসেম্বরের কালো রাতের ঘটনা নিয়ে  এক স্মৃতিচারণ ও  আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

- Advertisement -shukee

ইউএনও মো. ফখরুল ইসলাম এর সভাপতিত্বে স্মৃতিচারণ ও আলোচনায় অংগ্রগ্রহণ করেন  সহকারী কমিশনার ( ভূমি) আব্দুল্লাহ আল মামুন,উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডর বীর মুক্তিযুদ্ধা  সৈয়দ আবুল মনসুর, মুক্তিযোদ্ধা কমাণ্ড বীর মুক্তিযোদ্ধা মাস্টার আব্দুল মান্নান, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা কমাণ্ড বীর মুক্তিযুদ্ধা  মহরম আলী, টিএইচ ও  ডাক্তার আলতাফ হোসেন,প্রকৌশলী আলমগীর বাদশা,সীতাকুণ্ড মডেল থানার ওসি মাহিনুর হাসান, মাধ্যমিক শিক্ষা অফিসার ইসমত আরা।

আলোচনায় উপস্হিত ছিলেন  ওসি তদন্ত মো. আলমগীর, মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান, সমাজ সেবা কর্মকর্তা লুৎফুননেছা  বেগম, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ  সম্পাদক কাইয়ুম চৌধুরী, উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. জমিরুল ইসলাম,ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. বেলাল হোসেন, পল্লী সঞ্চয় কর্মকর্তা রাশেদা বেগম,তথ্য সেবা কর্মকর্তা আসমাউল হোসনা তন্বী,ইউডিএফ কর্মকর্তা পাপিয়া চাকমা,উপজেলা কো- অর্ডিনেটর মোহছেনা মিনা।

আলোচকরা বলেন, এইদিনে পাক হানাদার বাহিনীর পাশাপাশি তাদের দোসররা  জাতিকে মেধাশূন্য করতে  দেশের বুদ্ধিজীবীদের হত্যার পরিকল্পনা করে এবং হত্যা করে। মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ স্বাধীনতা বিরোধীদের সম্পর্কে  সজাগ থাকতে এবং রাষ্টীয় দায়িত্ব না দেয়ার জন্য সকল সচেতন নাগরিকদের আহবান জানান।

সর্বশেষ

এই বিভাগের আরও