Sunday, 20 September 2026

[the_ad id='15178']

সীতাকুণ্ডে স্মার্ট গ্রামীণ স্বাস্থ্য মডেলের উদ্বোধন সোমবার

নিজস্ব প্রতিবেদক

আগামীকাল (১৫ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় সীতাকুণ্ডের দক্ষিণ রহমতনগরের এল কে সিদ্দিকী বাড়িতে প্রতিটি ঘরে ডিজিটাল স্বাস্থ্যসেবার সহজলভ্যতা প্রতিপাদ্যকে সামনে রেখে গড়ে ওঠা অগ্রণী কমিউনিটি হেলথ উদ্যোগ “সুখীগ্রাম” এর শুভ উদ্বোধন হতে যাচ্ছে। প্রধান অতিথি আমেরিকান রোটারিয়ান ডা. স্কট এ. লেকম্যান,এমডি-এফএসিএস ও গ্রামীণ হেলথটেক লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা ড. আহমদ আরমান সিদ্দিকী এ অনুষ্ঠানের উদ্বোধন করবেন।

- Advertisement -

মোহসিন ফাতেমা সিদ্দিকী সমাজকল্যাণ সংঘ (MFSS) ও গ্রামীণ হেলথটেক লিমিটেড- এ মহতি অনুষ্ঠানের আয়োজক। আয়োজনের মূল উদ্দেশ্য, যাদের সবচেয়ে বেশি প্রয়োজন তাদের ঘরের কাছেই স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়া এবং উদ্বোধন ও মানবিকতার মাধ্যমে কীভাবে গ্রামীণ স্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তন আনা যায়- তা তুলে ধরা।এই শুভ উদ্যোগ গ্রামীণ পরিবারের জন্যে সাশ্রয়ী, সহজলভ্য এবং প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবার এক নতুন যুগের সূচনা করবে।

- Advertisement -shukee

অনুষ্ঠানে সীতাকুণ্ড এলাকার ৫০টি সুবিধাবঞ্চিত পরিবার অংশগ্রহণ করবে। এসব পরিবারকে বিনামূল্যে তাৎক্ষণিক স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরামর্শ, সুখী ফ্যামিলি হেলথ কার্ড বিতরণ, ৩ মাসের ফ্রি ডাক্তার ফলো-আপ(সুখী অ্যাপের মাধ্যমে), সীতাকুণ্ড পার্টনার ল্যাব থেকে টেস্টে বিশেষ ছাড়, গ্রামের ডিজিটাল স্বাস্থ্যকেন্দ্র সুখী সেবা কেন্দ্র (SSK) এর পরিচিতি ও সুখী অ্যাপ,ইএমআর সিস্টেম ও কমিউনিটি ওয়েলনেস সেবাসমূহ উপস্থাপন করা হবে।

সর্বশেষ

এই বিভাগের আরও