বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

[the_ad id='15178']

কুমিরায় মহিলা-সমাবেশে বিএনপির এমপিপ্রার্থী কাজী সালাউদ্দিন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম – ৪ ( সীতাকুণ্ড) আসনের বিএনপি মনোনীত এমপিপ্রার্থী কাজী মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার সরকারই নারীদের সার্বিক উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছিল।

- Advertisement -

গতকাল (১১ ডিসেম্বর) বিকেলে জাতীয়তাবাদী মহিলা দল সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়ন শাখার উদ্যোগে এক বিশাল নারীসমাবেশ স্থানীয় কিং অব কুমিরা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।

- Advertisement -shukee

এতে প্রধান অতিথি ছিলেন ধানের শীষের সংসদ- সদস্য প্রার্থী কাজী মোহাম্মদ সালাহউদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড উপজেলা  বিএনপি সদস্য-সচিব কাজী মোহাম্মদ মহিউদ্দিন, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন দুলাল, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি এম আর চৌধুরী মিল্টন, উপজেলা বিএনপি সদস্য সামসুদ্দোহা, উপজেলা ছাত্রদলের সভাপতি কাজী সেলিম, ইউনিয়ন বিএনপি সভাপতি মনির হোসেন,পৌর বিএনপি সদস্য এডভোকেট সরোয়ার লাভলু,  ইউনিয়ন মহিলা দলের সাধারণ সম্পাদক রাশেদা বেগম প্রমুখ।

এতে সভাপতিত্বে করেন মহিলা দলের সভানেত্রী কুলসুমা বেগম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নারীর ক্ষমতায়নের জন্যে জিয়াউর রহমান মহিলাবিষয়ক দফতর প্রতিষ্ঠা করেন। ১৯ দফা কর্মসূচিতে নারীর উন্নয়নে গুরুত্ব দিয়েছিলেন। বেগম খালেদা জিয়া বিনাবেতনে শিক্ষা, শিক্ষা উপবৃত্তি,নারীদের ফ্যামিলি কার্ড,এসএম ই ঋণ, কর্মসংস্থান এবং ক্ষমতায়নে কাজ করেছিল । আগামীতে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করতে পারলে নারীর সামাজিক নিরাপত্তা,শিক্ষা স্থানীয় এবং জাতীয় পর্যায়ে অংশগ্রহণ নিশ্চিত করা হবে।

সর্বশেষ

এই বিভাগের আরও