বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

[the_ad id='15178']

চট্টগ্রামে এক ব্যবসায়ীর সাথে প্রতারণার মামলায়ও অনেকদিন কারাগারে ছিলেন

হত্যাচেষ্টার এজাহারভূক্ত প্রধান আসামী মো. আলী  কারাগারে

নিজস্ব প্রতিবেদক

পূর্বশত্রুতার জের ধরে সমাজসেবক মোহাম্মদ আবু বকর ছিদ্দিকীর উপর বর্বরোচিত হামলা ও হত্যাচেষ্টার এজাহারভূক্ত প্রধান আসামী মো. আলীকে গ্রেফতার করেছে সীতাকুণ্ড মডেল থানার পুলিশ। আজ বুধবার (১০ডিসেম্বর)  দুপুরে সীতাকুণ্ডের পৌরসভাধীন শেখপাড়ার নিজ বাড়িতে অভিযান চালিয়ে  পুলিশ  তাকে গ্রেফতার করে।

- Advertisement -

সংশ্লিষ্ট থানা ও পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতার হওয়া আসামী মো. আলী  একই বাড়ির পাশাপাশি বাসিন্দা মোহাম্মদ আবু বকর ছিদ্দিকীর সাথে  জায়গা সংক্রান্ত বিরোধ চলছিল দীর্ঘদিন থেকে। অতিসম্প্রতি উভয়ের  সম্মতিতে  সালিশী বৈঠকে দুইদফা মাপজোক করে সীমানা পিলারের  মাধ্যমে স্থায়ীভাবে সমাধান করা হয়।

- Advertisement -shukee

কিন্তু  ‘সালিশ মানলেও তালগাছ আমার’ এমন মনোভাব  মো. আলীর। সালিশী বৈঠকের পরদিন থেকে  আরও বিক্ষুব্ধ হয়ে ওঠে আলী । যত্রতত্র অশালীন ভাষায় গালিগালাজ  করতে থাকে আবু বকরের বিরুদ্ধে। তাকে এবং তার পরিবারের সদস্যদের মারধরেরও হুমকি দেয় আলী।  এমন  হুমকি ও নিরাপত্তাহীনতায় আবু বকর সীতাকুণ্ড থানায় জিডিও করেন গত ২১ অক্টোবর। এতে আরও  ক্ষিপ্ত হয়ে উঠে আলী।

গত ৩০ নভেম্বর সন্ধ্যায়  শেখপাড়া বাড়ির সামনে একটি দোকানে আবু বকর  বসে থাকা অবস্থায় মো. আলী ও তার ভাই মো. আইয়ুব আলী অস্ত্রশস্ত্র নিয়ে তার উপর বর্বরোচিত হামলা চালায়। রক্তাক্ত অবস্থায় বকরকে দোকানে থাকা লোকজন সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে যান। মাথায় রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় নিয়ে যাওয়া হয় চমেক হাসপাতালে।

পরদির আবু বকরের স্ত্রী রোকেয়া বেগম বাদী হয়ে মো. আলী ও তার সহোদর মো. আইয়ুব আলীর বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ এনে মামলা দায়ের করেন সীতাকুণ্ড থানায়।

গ্রেফতার হওয়া আলীকে আজ বিকেলে আদালতে পাঠানো হয়েছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা বেলাল হোসেন চাটগাঁর বাণীকে জানান। আদালত জামিন আবেদন না মঞ্জুর করে  আলীকে কারাগারে  পাঠানোর আদেশ দেন।

প্রায় বছরখানেক আগেও মো. আলী চট্টগ্রামে এক ব্যবসায়ীর সাথে প্রতারণার মামলায় অনেকদিন কারাগারে ছিলেন।

 

সর্বশেষ

এই বিভাগের আরও